'নারী নন ফরাসি ফার্স্টলেডি' রটনায় চটেছেন ব্রিজিত মাখোঁ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৭:৫৩ পিএম

ফরাসি ফার্স্টলেডি ব্রিজিত মাখোঁ ট্রান্সজেন্ডার, ইন্টারনেটে এমন গুজব ছড়ানোর দায়ে আইনি পদক্ষেপ নিতে চলেছেন তিনি। 

গত সেপ্টেম্বরে চরম ডানপন্থী একটি ফরাসি ওয়েবসাইটে ব্রিজিত মাখোঁকে ট্রান্সজেন্ডার বলে দাবি করা হয়। এরপর এ নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সেখানে দাবি করা হয়, মাখোঁ আসলে জন্মগতভাবে নারী নন। পুরুষ হিসেবে জন্ম নেওয়ার পর তার নাম ছিল জিন মিশেল ট্রুনো। পরে তিনি লিঙ্গান্তর করে নারীতে রুপান্তরিত হন। 

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নামটি হাজার হাজার বার উল্লেখিত হয়েছে। 

এই ঘটনায় ব্যাপক চটেছেন লেডি মাখোঁ। তার আইনজীবী জানিয়েছেন, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

আরও পড়ুন: চীনে মিললো সাড়ে ছয় কোটি বছর পুরনো ডায়নোসর ভ্রূণ 

ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাখোঁর বিরোধীরাই এই কাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে রয়েছে ডানপন্থী রাজনৈতিক দল, টিকা বিরোধী গোষ্ঠী এবং 'কিউঅ্যানন' কন্সপিরেসি মুভমেন্ট। 

এই ষড়যন্ত্র তত্ত্বের সূচনা কার মাধ্যমে হয়েছিল তাও বের করে ফেলেছে ফরাসি গণমাধ্যম। জানা গেছে, নাতাশা রে নামে এক নারী ডানপন্থী একটি জার্নালে ওই নিবন্ধটি লিখেছিল। পরে এক জনপ্রিয় ইউটিউব চ্যানেলে এ নিয়ে আলোচনার পর তত্ত্বটি ছড়িয়ে পড়ে। 

তবে, এ নিয়ে ব্রিজিত মাখোঁর প্রতিক্রিয়া দেখানোর সমালোচনাও করছেন অনেকে। তাদের কথা, এমন কিম্ভূতকিমাকার গুজবকে পাত্তা না দেওয়াই ভালো। তবে বোঝাই যাচ্ছে, ফার্স্টলেডি এই ধারনায় বিশ্বাসী নন! 


একাত্তর/এসজে

স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল পরিস্থিতি ফরাসি ও স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের ঐতিহ্যবাহী বর্দো শহরের দক্ষিণ অঞ্চল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে...
ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। তীব্র তাপদাহের সঙ্গে রুক্ষ আবহাওয়া ও বাতাসের গতিবেগ যুক্ত হয়ে ফ্রান্স ও স্পেনের পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিখ্যাত...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর