আগামী ২৬ ডিসেম্বর নোয়াখালীর কবিরহাট উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার দাবিতে সংবাদ সম্মেলনে করেছেন ওই ইউপির সাতজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার কাদেরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলা বক্স তাহের টিটু বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসতে শুরু করায় নৌকা প্রতীকের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীদের ভয়-ভীতি দেখিয়ে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছেন।
তিনি অভিযোগ করে বলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি আমাদের হুমকি দিয়েই চলেছেন।
এসময় টিটু, কবিরহাট উপজেলায় ইউপি নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু করতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এই আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে অন্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- ধানসিঁড়ি ইউনিয়নের নুরুল আলম ভূইয়া পারভেজ, কামাল উদদীন বাবুল, আবদুছ ছাত্তার রহমত উল্লাহ, বাটইয়া ইউনিয়নের মিরণ, চাপরাশির হাট ইউনিয়নেরনাছের মোল্লা, পারভেজ, ধান শালিক ইউনিয়নের সাহাব উদ্দিন, ঘোষবাগ ইউনিয়ন মহসীন ভুঁইয়া মিন্টু।
আরও পড়ুন: সাম্প্রদায়িক হামলা আগের চেয়ে অনেক বেড়েছে: ফখরুল
স্বতন্ত্র অন্য প্রার্থীরা দাবি করে বলেন, জেলায় অনুষ্ঠিত হওয়া কয়েকটি নির্বাচন যেভাবে সুষ্ঠু করা হয়েছে, এই উপজেলাতেও সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত করা হোক।
একাত্তর/এসি
