ঝর্ণার কূপে ডুবে যাওয়া বন্ধুকে বাঁচাতে প্রাণ দিলো তিন বন্ধু

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০৩:০৮ পিএম

বান্দরবনের রোয়াংছড়ি উপজেলার তারাছার বাদুরছড়া ঝর্ণায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তিন পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মোছাম্মৎ আদনিন ও দুপুর দেড়টার দিকে মোঃ আহনাফ আকিব (২২) নামে দুই ভাইবোনের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তারাছা পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক (আইসি) মো. জাকির। আদনিনের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় এবং তিনি একজন কলেজ শিক্ষার্থী। তার বাবার নাম জহিরুল ইসলাম।

এর আগে শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে মারিয়া ইসলাম (১৯) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করে পর্যটকেরা। 

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মির্জা জহির উদ্দিন ঘটনার বিষয়ে জানান, বান্দরবন বেড়াতে যাওয়া ১০ বন্ধুর মধ্যে একজন শুক্রবার ঝর্ণার কূপের পানিতে গোসল করতে নামে। 

এসময় সে আস্তে আস্তে তলিয়ে যাওয়ার বিষয়টি হঠাৎ তার তিন বন্ধুর চোখে পড়ে। তখন ওই তিন বন্ধু তলিয়ে যাওয়া শিক্ষার্থীকে উদ্ধার করে কূপের তীরে উঠিয়ে দিলেও তারা নিজেরা পানির নিচে তলিয়ে যায়। 

আরও পড়ুন: ঢাকায় ভর্তি সবার শ্বাসনালী পুড়ে গেছে: ডা. সামন্তলাল সেন

পরে অন্য শিক্ষার্থীরা কূপে খোঁজাখুঁজি করে মারিয়া ইসলাম নামে একজনের লাশ উদ্ধার করে বলে জানান তদন্ত কর্মকর্তা। 

নিহত মারিয়া নারায়ণগঞ্জ হেরিটেজ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছেন বান্দরবন ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক মো: আমিনুল হক। 

পুলিশ জানিয়েছে, রাতে প্রচণ্ড ঠাণ্ডা থাকায় উদ্ধারকারী দল নিখোঁজ পর্যটক উদ্ধারে নামতে পারেনি। তবে সকালে উদ্ধার তৎপরতায় নামেন তারা। খোঁজাখুঁজির পর বাদুরছড়া ঝর্ণার পাশের সাঙ্গু নদীর একটি বাঁক থেকে আদনিনের লাশ উদ্ধার করে ডুবুরি দল। 


একাত্তর/এসজে

নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুমার নামাজ পড়তে গিয়ে মোহাম্মদ স্বপন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনদিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি।
বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ক্যামেরা জার্নালিস্ট মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আল-হাসান তিনদিন ধরে নিখোঁজ। তার খোঁজে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। করা হয়েছে জিডিও।
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর