বন উজাড়ে হুমকির মুখে গাংনীর জীববৈচিত্র্য

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৭:৩৯ পিএম

মেহেরপুরে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি। উজাড় হচ্ছে বন। পরিবেশ বিপর্যয় আর খাদ্য সংকটে জীববৈচিত্র পড়েছে হুমকীর মুখে। 

দোয়েল, কোয়েল, ঘুঘু, ময়না, বুলবুলিসহ নানা পাখির কলকাকলি মুখর থাকে মেহেরপুরের গাংনী উপজেলা। জঙ্গলের নানা প্রকার ফল খেয়েই বাঁচে এসব পাখিরা।

কিন্তু বন উড়াজের মোচ্ছবে এখন আর খাবার পাচ্ছে না পাখির দল। খাবারের খোঁজে এলাকা ছেড়ে চলে যাচ্ছে সব ধরনের পাখি।

শুধু পাখি নয়, বন উজাড়ের কারণে ধ্বংসের মুখে পড়েছে জীববৈচিত্র। যথেষ্ট গাছ না থাকায়, হারিয়ে যাচ্ছে বানর, হনুমান কাঠ বেড়ালীসহ অনেক বন্যপ্রাণীও।

পরিবেশবাদিরা জানালেন, একদিকে বন উজাড় হচ্ছে। অন্যদিকে ফসলের মাঠে কীটনাশক ব্যবহারের কারণে মারা যাচ্ছে পশু পাখি। হারাচ্ছে প্রজনন ক্ষমতাও।

তাই মেহেরপুরের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় আধুনিক বনায়নের পরামর্শ দিচ্ছেন তারা। সেই সঙ্গে পরামর্শ দিয়েছেন পাখির অভয়ারণ্য সৃষ্টি করাসহ পাখি শিকার বন্ধের ব্যবস্থা নিতে।

বন ধ্বংস হওয়া এবং গাছ না রোপনের কারণে পাখিরা খাবার সংকট ও বংশ বিস্তার করতে পারছে না। পাখি রক্ষায় দেশীয় প্রজাতির গাছ রোপণের পরামর্শ দিয়েছে পাখি বিশারদরা।

আর, উপজেলা বন কর্মকর্তা বাড়ি বাড়ি ফলের গাছ রোপনের পরামর্শ দেয়াসহ কেউ যেন বন্যপ্রাণি হত্যা বা শিকার করতে না পারে সেদিকে নজর দেয়ার আহবান জানিয়েছেন।



একাত্তর/ এনএ
চট্টগ্রাম নগরীর উদ্ভিদ প্রজাতির সংখ্যা ছিল এতদিন অজানা। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক-শিক্ষার্থীর গবেষণায় জানা গেল, চট্টগ্রাম নগরীতে উদ্ভিদ রয়েছে মোট ৪৯৫ প্রজাতির। এসব...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর