৪৯৫ প্রজাতির উদ্ভিদ আছে চট্টগ্রাম নগরে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৬ পিএম

চট্টগ্রাম নগরীর উদ্ভিদ প্রজাতির সংখ্যা ছিল এতদিন অজানা। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক-শিক্ষার্থীর গবেষণায় জানা গেল, চট্টগ্রাম নগরীতে উদ্ভিদ রয়েছে মোট ৪৯৫ প্রজাতির। 

এসব উদ্ভিদের মধ্যে বিপন্ন প্রায় প্রজাতি রয়েছে ১৩টি। গবেষকরা বলছেন, এখন থেকে সংরক্ষণের ব্যবস্থা না নিলে ভবিষ্যতে চট্টগ্রাম নগরী থেকে বিলুপ্ত হবে ১৩৭ প্রজাতির উদ্ভিদ।

 

image

চট্টগ্রাম শহরের পাহাড় জুড়ে উদ্ভিদবৈচিত্র‍্যের হিসেব এতদিন ছিল অজানা। তাই নগরীর উদ্ভিদরাজির পুরো চিত্র তুলে আনতে এ বছরের মার্চ মাস থেকে গবেষণায় নামেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক শিক্ষক-শিক্ষার্থী। 

আরও পড়ুন: এক কুকুরের কামড়ে ১৫ জন আহত!

২০টি পাহাড়ি এলাকায় পরিচালিত গবেষণায় শহরে মোট ৪৯৫ প্রজাতির উদ্ভিদের সন্ধান পান গবেষকরা। যার মধ্যে শীতশাল, শ্বেত চন্দন, অশোকের মত বিপন্নপ্রায় প্রজাতি পাওয়া গেছে ১৩টি। 

নগরীর উদ্ভিদগুলোর মধ্যে ৩৫৪টি দেশীয় প্রজাতির আর বিদেশি প্রজাতি রয়েছে ১৪১টি। গবেষকরা বলছেন, সংরক্ষণের ব্যবস্থা করা না হলে এখান থেকে হারিয়ে যাবে ১৩৭ প্রজাতির উদ্ভিদ।

image


গবেষণায় দেখা যায়, দুইশ'র বেশি উদ্ভিদ রয়েছে নগরীর সিআরবি, টাইগারপাস, মুরগী ফার্ম, বাটালি হিল ও জয় পাহাড় এলাকায়। 

আরও পড়ুন: মানুষের অনুকরণে কথা বলতে পারে হাঁসও!

উদ্ভিদবৈচিত্র‍্য বাঁচিয়ে রাখতে দেশীয় প্রজাতির গাছ রোপণের ওপর গুরুত্ব দিচ্ছেন গবেষকরা।

image


এছাড়া পাহাড় কাটা, অপরিকল্পিত স্থাপনা-উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ না হলে এ উদ্ভিদবৈচিত্র‍্য হারিয়ে যাবে বলছেন তারা। 

চট্টগ্রাম নগরীর উদ্ভিদ প্রজাতি রক্ষায় বনবিভাগের পাশাপাশি সিডিএ এবং সিটি কর্পোরেশনের উদ্যোগের উপর গুরুত্ব দিচ্ছেন পরিবেশকর্মীরা।  


একাত্তর/এসজে

চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর