কলার পিঠা খেয়ে হাসপাতালে ৩৩ জন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১২:৪৭ এএম

কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষকের ঘরে বানানো কলা পিঠা খেয়ে নারী ও শিশুসহ ৩৩ জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদেরকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে। 

বিভিন্ন সুত্রে জানা গেছে, সোমবার (২৭ ডিসেম্বর) সকালে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের উত্তর গণেশপুর (নয়া চামটা) গ্রামের কৃষক উবাইদুল্লাহ মিয়ার ঘরে কলার পিঠা বানানো হয়। আর সে পিঠা তাদের আত্মীয়-স্বজন মিলে খেয়ে অসুস্থ হয়ে পড়ে। আক্রান্তদের মধ্যে আটজন শিশু রয়েছে। 

আক্রান্তরা হলেন, হেদায়েত উল্লাহ (২০),তাসলিমা (৩২), হাফিজা (৫৫), জহেরুল বেগম (৫৫), মরিয়ম (৫৫), বেগম (৫৫), লোকমান মিয়া (৭), উবাইদুল্লাহ (২৮), নাছিমা (২৫), খাদিজা বেগম (২২), মজনু মিয়া (৩০),চন্দু মিয়া (৬৫), মিজানুর রহমান (৩২), মনি বেগম (২০),বুশরা (৭), সাউদা (২), হাফসা বেগম (৩০), হাফিজ উদ্দিন (৭০), জাকিয়া বেগম (৩০),আফরোজা (৯), নাফিজা বেগম (১৮),ইব্রাহিম (১১), সালাউদ্দিন (৬০), হানিফ মিয়া (৮০), ইকরা (১৮), মিশবা (৫০), হুসাইন (৭),জামিলা (৪৫),সামিয়া(৫), আমেনা বেগম (৭০), রাবেয়া (৭),মহিবুর (১২) প্রমুখ। 

কমিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি জানান, পারিবারিকভাবে বানানো কলাপিঠা খেয়ে কলার পিঠা খেয়ে প্রথমে তাদের পেট ব্যাথা শুরু হয়। তারপর পাতলা পায়খানা ও সেই সাথে বমি ও জ্বরে সবাই অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় ৩৩ জন করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্যে আসে। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানান। 

কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, খবর পেয়ে স্যানিটারী ইন্সপেক্টরের মাধ্যমে পিঠার স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে, কেন তারা অসুস্থ হয়েছিলো। তিনি আরো জানান, চিকিৎসার পর ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। অন্যরাও আশঙ্কামুক্ত বলে তিনি এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন। 


একাত্তর/এআর

কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর