পিরোজপুরে জনপ্রিয় হয়ে উঠছে শুঁটকি ব্যবসা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ০৩:৩৯ পিএম

সরবরাহ ভালো এবং দেশের বিভিন্ন স্থানে চাহিদা থাকায় পিরোজপুরে জনপ্রিয় হয়ে উঠছে শুঁটকির ব্যবসা। সুস্বাদু আহারের তালিকায় যোগ হচ্ছে শুঁটকি মাছের রকমারি ব্যবহার। শুধু দেশে নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বাড়ছে শুঁটকির চাহিদা। তাই পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট মৎস্যবন্দরের কাছে গড়ে উঠা শুটকির ব্যবসার উৎপাদনও বাড়ছে। মাছ ভেদে প্রতি কেজি শুঁটকি বিক্রি হচ্ছে ৪০০ থেকে এক হাজার দুইশ’ টাকায়। সরবরাহ নিশ্চিত করতে পিরোজপুরের পাড়ের হাটের কেমিক্যাল মুক্ত শুটকি পল্লীর শ্রমিকরা এখন ব্যস্ত সময় পার করছেন।

পিরোজপুরের পাড়েরহাট বন্দর বঙ্গোপসাগরের খুব কাছাকাছি থাকায় এখানকার বাদুরা নামক স্থানে গড়ে উঠেছে একটি মৎস্য অবতরণ কেন্দ্র। ফলে জেলেরা সাগর থেকে মাছ ধরে সরাসরি নিয়ে আসে পিরোজপুরের একমাত্র এই মৎস্য অবতরণ কেন্দ্রটিতে। এ বন্দরে শতাধিক প্রজাতির সামুদ্রিক মাছের আমদানি থাকলেও ফ্যাপস্যা, লইট্যা, ছুড়ি, মর্মা, চিতলসহ প্রায় ৩৫ প্রকারের সামুদ্রিক মাছ শুঁটকি করেন তারা।

স্থানীয় ব্যবসায়ী রিয়াজ হোসেন জানান, নভেম্বর মাস থেকে শুরু হয়ে প্রায় সাড়ে চার মাস চলে এই শুটকির ব্যবসা। কেমিক্যাল মুক্ত ও পরিচ্ছন্নতার সাথে শুঁটকি তৈরি করায় এ মাছের চাহিদা অনেক। 

তিনি আরও জানান, বর্তমানে বাদুরা গ্রামে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানর আছে আর আমাদের এখানে কাজ করছে প্রায় ৭০ জন শ্রমিক। তাদের বেতন আট থেকে ১০ হাজার টাকা। আজ থেকে পাঁচ বছর  আগে একটি সেড দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে শুঁটকির সেডের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটি। আর প্রতি বছর এ জেলায় উৎপাদিত হয় প্রায় ৭৫ থেকে ৮০ হাজার কেজি শুঁটকি।

image


শ্রমিক রাসেল জানান, বছরের তিন মাস তারা শুটকির কাজ করেন আর বাকি সময় গভীর সমুদ্রে মাছ ধরার কাজ করেন। তাদের এ পল্লীতে প্রায় ৭০-৮০ ধরনের মাছ শুকানো হয়। আর এ শুটকি পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে।

আরেক শ্রমিক অহিদুল জানান, তারা প্রতিদিন ভোর রাতে মৎস্য বন্দর থেকে কাঁচা মাছ কিনে তা প্রক্রিয়াজাত করে রোদে শুকাতে দেন। এভাবে প্রতিদিন চলে কর্মযজ্ঞ। ভোর চারটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত কাজ চলে। 

আরও পড়ুন: গাধা জল ঘোলা করে খায়, বিএনপিকে কাদের

পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী জানান, মাছের পর্যাপ্ত সরবরাহ থাকায় কাঁচা মাছের পাশাপাশি জমে উঠছে শুঁটকি মাছের ব্যবসা। প্রতি বছর শুঁটকি পল্লী থেকে কয়েক কোটি টাকার মাছ বিক্রি হয়। ফলে সরকারের রাজস্ব বৃদ্ধি ও মান নিয়ন্ত্রণে শুঁটকি প্রসারে স্থানীয় মৎস্য বিভাগ প্রশিক্ষণসহ সার্বিক সহযোগিতা করে আসছে।


একাত্তর/এসি

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর