ট্রেন তল্লাশি করে গাঁজাসহ তিন যাত্রী গ্রেপ্তার

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৬:১২ পিএম

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশের অভিযানের সময় সাড়ে তিন কেজি গাঁজাসহ তিন ট্রেনযাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ জানুয়ারি) গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। তারা হলো লালমনিরহাটের আদিতমারীর উত্তর গোবদা গ্রামের ছামসুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (২৫), তার স্ত্রী শাপলা বেগম (২২) ও রংপুরের পীরগাছার অন্নদানগর গ্রামের মৃত আরফান আলীর ছেলে মজিবর রহমান (৪৪)।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আযম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে লালমনিরহাট থেকে সান্তাহারগামী পদ্মরাগ ট্রেনে যাত্রীবেশে কয়েকজন মাদক নিয়ে বগুড়ার উদ্দেশ্যে আসছে। 

আরও পড়ুন: ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শুক্রবার রাতে ট্রেনটি সোনাতলা রেলস্টেশনে দাঁড়ালে ৭৫১০ নম্বর বগিতে অভিযান পরিচালনাকালে যাত্রীবেশে মাদকবহনকারী জাহাঙ্গীর ও স্ত্রী শাপলার বসার আসনের নিচে প্লাস্টিকের ব্যাগে দেড় কেজি গাঁজা এবং পাশের সিটে বসা আরেক যাত্রী মজিবরের পায়ের কাছে প্লাস্টিকের ব্যাগে দুই কেজি গাঁজা পাওয়া যায়। 

তিনি আরও  জানান, তাদের গ্রেপ্তার করে থানায় আনার পর শুক্রবার রাতেই তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।


একাত্তর/এসজে 
টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে।
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর