জামালপুরের মেলান্দহ উপজেলায় বসতঘর থেকে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ জানুয়ারি) আনুমানিক রাত ৮টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মেলান্দহের গোবিন্দপুর দারোয়ানপাড়ার মৃত আকমল চৌধুরীর স্ত্রী জয়ফল বেওয়া (৫০) ও তার মেয়ে স্বপ্না আক্তার (৩২)।
আরও পড়ুন: পায়রা সেতুতে ট্রাক কেড়ে নিলো পুলিশ সদস্যের প্রাণ
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ময়নুল ইসলাম জানান, গোবিন্দপুর দারোয়ানপাড়া এলাকা থেকে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
তিনি আরও জানান, কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি।
একাত্তর/এসজে
