চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, বাড়ছে দুর্ভোগ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১০:৪২ এএম

চুয়াডাঙ্গায় সকাল থেকে মেঘ ও সূর্যের লুকোচুরি চলছে। হিমেল হাওয়ার জেলার জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ, রোজই নামছে পারদ। চুয়াডাঙ্গায় সোমবার (৩ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.০ ডিগ্রি সেলসিয়াস। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। 

শীতে এ জেলার খেটে খাওয়া নিম্নআয়ের মানুষের জীবনে বেড়েছে দুর্ভোগ। অপরদিকে হাসপাতালগুলোতে বাড়ছে ভাইরাসজনিত রোগীর সংখ্যা। 

স্থানীয় চিকিৎসকরা বলছেন, তীব্র এই শীতে শিশু ও বযস্কোদের ঠাণ্ডা থেকে দূরে রাখতে হবে। কেউ যেন বাসি খাবার না খায়, সে নিয়েও সচেতন করা হচ্ছে। অসুখে আক্রান্ত হলেই দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে।

এরইমধ্যের চুয়াডাঙ্গায় শীতার্ত মানুষের মাঝে সরকারি-বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডে লিডে বাংলাদেশ দল

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাযা পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, এ জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.০০ ডিগ্রি সেলসিয়াস। এমন ঠাণ্ডা পরিস্থিতি আরও কিছু দিন থাকতে পারে বলে জানান তিনি।  

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। 


একাত্তর/আরবিএস  

দেশের শীতপ্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম পঞ্চগড়। ভৌগোলিক কারণেই এখানে প্রতিবছর শীতের তীব্রতা বেশি থাকে। এবারও চলছে শীতের দাপট। টানা চারদিন ধরে জেলায় বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
সিলেটে জেঁকে বসেছে শীত। দিনভর ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশে টানা চারদিন কুয়াশার দাপট চলার পর বুধবার পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে শীতের তীব্রতা।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। শনিবার (২৭ ডিসেম্বর) জেলায় তাপমাত্রা নেমে এসেছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর