তিন ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল শুরু

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২:৩৭ পিএম

ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে টানা তিন ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 

বুধবার (৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি সার্ভিস বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। পরে সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের এজিএম শফিকুল ইসলাম জানান, কুয়াশার কারণে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

আরও পড়ুন: রেললাইনের ওপর ট্রাক বিকল, সংঘর্ষে বন্ধ ট্রেন চলাচল

তিন ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ রুটে চারটি কে-টাইপ ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তিনঘণ্টা ফেরি বন্ধ থাকায় সকালে ঘাটে প্রায় অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে। 


একাত্তর/এসজে

ঘন কুয়াশায় বন্ধ থাকার তিন ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এদিকে, দুই ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
মানিকগঞ্জের পাটুরিয়ায় যানবাহনসহ ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে এখন কাজ শুরু হয়নি। ফেরি ডুবি ঘটনার তৃতীয় দিনে বিআইডব্লিউটিএ বলছে, উদ্ধারকারী জাহাজ প্রত্যয় না আসায় উদ্ধার করা শুরু করা যায়নি। তাই...
ঘন কুয়াশায় নৌ-দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। রোববার (৩১ ডিসেম্বর) ভোরে এ নৌরুটে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর