খাল দখল এবং ভরাটের কারণে ক্ষতিতে আলু চাষীরা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৬:৪২ পিএম

মুন্সীগঞ্জে প্রভাবশালীদের খাল দখল এবং ভরাট করার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে লৌহজং উপজেলার আলু চাষ। কৃষকদের অভিযোগ, খালগুলো ভরাটের জন্য জমিতে বর্ষার পানি জমে থাকছে। এছাড়া নদী ভাঙনের কারণে জমি আলু চাষের উপযোগী করতে বিড়ম্বনায় পড়ছেন কৃষকরা। 

লৌহজংয়ের ৩টি খাল পুরাগংগা, বাসুদিয়া ও বালিগংগা। দখলদারদের আগ্রাসন আর পলি জমে খালগুলো দিয়ে পানি সরার পথ প্রায় বন্ধ হয়ে গেছে।

খিদিরপাড়া, পয়শা, নওপাড়া, বৌলতলী, গাঁওদিয়া, কলমা ও নাগেরহাটসহ বেশিরভাগ এলাকার আলুর চাষের জমিগুলোতে, জমে থাকা পানি দেড় মাসেও সরেনি। কৃষকদের বাড়তি খরচ করে শ্যালো মেশিন দিয়ে পানি সরাতে হচ্ছে ভরা মৌসুমে।

কৃষকদের অভিযোগ, আলুর মৌসুম প্রায় শেষের দিকে। পাশের চার উপজেলা যেখানে আলু তুলে বিক্রির প্রস্তুতি নিচ্ছে সেখানে লৌহজংয়ের বেশিরভাগ জায়গায় চলছে কেবল ক্ষেত তৈরীর প্রস্তুতি। 

উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, জমি চাষের উপযোগী থাকলে কৃষকরা সময়মত আলু রোপণ করে বেশি ফলন পেতেন।

গত বছর ৪২ হাজার ২৫০হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছিল ১ লাখ ৩৫ হাজার মেট্রিকটন। চলতি মৌসুমের শুরুতে মাত্র ৪শ হেক্টর জমিতে আলু বোপণ করা হলেও, টানা ৩ দিনে বৃষ্টিতে পুরোটাই নষ্ট হয়ে গেছে। 


একাত্তর/ এনএ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি খালে বালু ভরাট করে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একজন প্রভাবশালী বালু ব্যবসায়ীর বিরুদ্ধে। 
পটুয়াখালীতে খালে মাছ ধরাকে কেন্দ্র স্থানীয় আওয়ামী লীগ ও শ্রমিকলীগ নেতার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে পটুয়াখালী জেলা হাসপাতালে ভর্তি এবং অন্যদের...
সিলেট সিটি কর্পোরেশনে নতুন অন্তর্ভুক্ত এলাকায় দখলবাজির কারণে পানিবন্দি হয়ে আছেন ৫০ হাজারেরও বেশি মানুষ। খাল ভরাট করে ঘর তৈরি করেছে কিছু দখলদার। এতে পানি সরতে না পারায় জলাবদ্ধতায় ৫০ গ্রামের...
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে নিয়মের তোয়াক্কা না করে একের পর এক ভরাট হচ্ছে পুকুর। গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান।এ ঘটনায় আদালতে একাধিক মামলা চললেও থেমে নেই ভরাটের কাজ। পৌরবাসী বলছেন, এভাবে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর