খাল দখলে আওয়ামী লীগ-শ্রমিকলীগ সংঘর্ষে আহত ১০

আপডেট : ০১ জুলাই ২০২২, ০৮:৩৯ পিএম

পটুয়াখালীতে খালে মাছ ধরাকে কেন্দ্র স্থানীয় আওয়ামী লীগ ও শ্রমিকলীগ নেতার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে পটুয়াখালী জেলা হাসপাতালে ভর্তি এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ জুলাই) বেলা ১১টার দিকে জেলার রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের নয়াভাঙ্গুনী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, খাল দখল করতে গিয়ে শ্রমিক লীগ নেতা রওশন ও আওয়ামী লীগ নেতা শিবলীর লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় এক ঘণ্টা ধরে দুই পক্ষের এ সংঘর্ষ চলে। 

তারা বলেন, কিন্তু কিছুদিন ধরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান শিবলীর লোকজন খালে মাছ ধরার চেষ্টা চালাচ্ছিলেন। এনিয়ে আওয়ামী লীগ ও শ্রমিকলীগ নেতার মধ্যে দ্বন্দ্ব চলছিলো। 

উপজেলা শ্রমিক লীগের সভাপতি রওশন মৃধা বলেন, আমরা তিন বছরের জন্য খালটি ইজারা নিয়েছি। এখনও প্রায় এক বছর আছে। কিন্তু ছোট বাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলীর লোকজন খালটি দখলের জন্য লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ছয়জন লোক আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত রনি মুন্সি, মিরাজ মুন্সি, রেজাউল মৃধা, রুমান মাতুব্বর ও কলি বেগমকে চিকিৎসার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ছোট বাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিবলী বলেন, আমি অসুস্থ। চিকিৎসার জন্য ঢাকা এসেছি। শুনেছি, নয়াভাঙ্গুনিতে ঝামেলা হয়েছে। তবে এ বিষয়ে আমি কিছুই জানি না। 

আরও পড়ুন: ফতুল্লায় সিমেন্টের ট্রাক চাপায় শিক্ষার্থীর মৃত্যু

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম মজুমদার বলেন, সংঘর্ষে এক পক্ষের ছয়জন আহত হয়েছেন এবং অপর পক্ষের তথ্য নেয়া হচ্ছে। এছাড়া এ ঘটনায় ইতিমধ্যে ছয়জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে। 



একাত্তর/এনএ/এসি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাকুন্দিয়া থানার অফিসার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর