কারা মহাপরিদর্শকের গাড়িচাপায় লীগ নেতার মৃত্যু

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১০:০৭ পিএম

জামালপুরে কারা মহাপরিদর্শকের বহরের গাড়ির নিচে চাপা পড়ে সৈয়দ গোলাম সরওয়ার আঁকা (৪০) নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। তিনি জামালপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। 

সোমবার (১০ জানুয়ারি) বিকেলে জামালপুর শহরের বাইপাস রোডে পৌরসভার ময়লার ডাম্পিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আঁকা জামালপুর শহরের হাটচন্দ্রা মিয়াবাড়ির মৃত সৈয়দ গোলাম মোস্তফা ছানার পুত্র।

আরও পড়ুন: শিক্ষার্থীকে একসাথে তিন ডোজ টিকা দেওয়ার অভিযোগ

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান জানান, ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক সোমবার জামালপুর জেলা কারাগারের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন ডিআইজি প্রিজনসহ আরো কয়েকজন সরকারি কর্মকর্তা। 

তিনি জানান, বিকেলে ঢাকায় ফেরার সময় তাদের বহরের একটি গাড়ির চাপায় গুরুতর আহত হন আওয়ামী লীগ নেতা আঁকা। স্থানীয়রা উদ্ধার করে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 


একাত্তর/এসজে
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর