সংস্কার ও সুষ্ঠু নির্বাচন আদায় করে নেবে জামায়াত: ডা. শফিকুর রহমান

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৭:২৮ পিএম

সংস্কার ও সুষ্ঠু নির্বাচন আদায় করেই ছাড়বে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এমন হুঁশিয়ারি দিয়ে দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ ভিন্ন স্বপ্ন দেখলে তা দুঃস্বপ্নে পরিণত করা হবে। 

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর মহানগরী ও জেলা জামায়াত এ জনসভার আয়োজন করে। 

দীর্ঘ ১৭ বছর পর রংপুরে আয়োজিত এই জনসভা বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও জুমার নামাজের পরই জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সমাগমে কানায় কানায় পূর্ণ হয়ে যায় রংপুর জিলা স্কুল মাঠ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে নানারকম ষড়যন্ত্র হচ্ছে; তবে এ দেশের জনগণ আরেকটা ফ্যাসিবাদ কায়েম করতে দেবে না। 

তিনি আরও বলেন, কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা মহান আল্লাহর সাহায্যে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়া হবে না। কোনো প্রশাসনিক ক্যু করতে দেয়া হবে না। ভোটকেন্দ্রে কোনো মাস্তানি চলবে না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না।

আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা বহু ধরনের ষড়যন্ত্রের কথা শুনতে পাচ্ছি, বহু ধরনের কথা ময়দানে শুনতে পাচ্ছি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, বহু ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের আলামত বুঝতে পারছি। আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই- এই শেখ হাসিনা, তার হাতে সকল বাহিনী ছিলো। দোর্দণ্ড প্রতাপ ছিলো, জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিলো। মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলো। কিন্তু যখন জনগণের জাগরণ, জনগণের বিস্ফোরণ হয়েছে, তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে? তাহলে যেই জনগণ এতো মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে, সেই জনগণ আরেকটা ফ্যাসিবাদ কায়েম করতে দেবে না ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমরা কথা দিচ্ছি ফ্যাসিবাদ বিরোধী এই লড়াই ততদিন চলবে, যতদিন দেশে ফ্যাসিবাদের সামান্য চিহ্নও থাকবে। ফ্যাসিবাদেকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না।

আওয়ামী লীগের সাড়ে ১৫ বছর জামায়াত নেতাকর্মীদের ওপর নির্যাতন চলেছে উল্লেখ করে তিনি দাবি করেন, জামায়াতের দুই আমিরসহ কেন্দ্রীয় নেতাদের হত্যা করা হয়েছে। 

আজ জামায়াতের এ জনসভায় বাড়তি মাত্রা যোগ করেন সদ্য কারামুক্ত নেতা এটিএম আজহারুল ইসলামের উপস্থিতি। 

জামায়াতের নির্বাহী পরিষদের এ সদস্য বলেন, রংপুরের মানুষ বলতে পারবে না আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম, বিনা অপরাধে আমাকে জেলে রাখা হয়েছিলো। 

জনসভায় আরও বক্তব্য দেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ। 

জামায়াত নেতারা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া কোনো নির্বাচন জাতি মেনে নেবে না।  

আরবিএস
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
যে দেশের মানুষের হাতের ছোঁয়ায় অন্য দেশের ভাগ্য বদলে যায়, সেই দেশের মানুষের ভাগ্য না বদলানোটা হতাশার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অসৎ নেতৃত্বের...
‘তোরাতো পালাক্রমে দেশ শাসন করলি, তো আমার দেশটাকে দেশ হিসাবে গড়লি না কেন’- প্রশ্ন তুলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, এ দেশের মানুষ তোমাদের দেখেছে ভাই, অনেক দেখেছে। এবার একটু বিশ্রামে...
একটি দল জুলাইকে তুচ্ছতাচ্ছিল্য করলেও জনগণের ঠেলায় পড়ে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর