জেলের বাইরে 'বাঘ হাবিব', চিন্তায় বাঘপ্রেমীরা

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৫:৪৯ পিএম

বাগেরহাটের শরণখোলায় ৭০ বাঘ হত্যায় অভিযুক্ত বাঘ হাবিব জেল থেকে জামিনে মুক্তি পাওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় সুন্দরবন সুরক্ষা কমিটি ও পরিবেশবাদী সংগঠনের ব্যক্তিরা। তাদের আশঙ্কা, হাবিব ওরফে বাঘ হাবিব আবারও সুন্দরবনে প্রবেশ করে বাঘসহ বন্যপ্রাণী শিকারে লিপ্ত হতে পারে। 

তবে হাবিবের দাবি, তার বিরুদ্ধে ৭০ বাঘ হত্যার অভিযোগ ষড়যন্ত্রমূলক। এত বাঘ তিনি শিকার করেননি। তবে তার বিরুদ্ধে বন বিভাগের দায়ের করা আটটি মামলা রয়েছে। 

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিসার মো. সামসুল আরেফিন জানান, হাবিব একজন বন্যপ্রাণী হত্যাকারী দাগী আসামি। জেল থেকে ছাড়া পেলেও তার গতিবিধি পর্যবেক্ষণে রাখা হচ্ছে। 

নাম তার হাবিব তালুকদার। কিন্তু সুন্দরবনে নিয়মিত বাঘ শিকারের কারণে তিনি স্থানীয়দের কাছে বাঘ হাবিব নামেই বেশি পরিচিত। হাবিব শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের কদম আলী তালুকদারের পুত্র।  

আরও পড়ুন: গ্রেপ্তার আতঙ্কে জনশুন্য চার গ্রাম, ঘরে ফেরার আহবান পুলিশের

কয়েকমাস আগে বিভিন্ন গণমাধ্যমে হাবিবের নামে ৭০ বাঘ হত্যার অভিযোগ ওঠে। এরপর বাঘ ও হরিণ শিকারের মামলায় হাবিব গত সাতমাস জেল খেটে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন।

হাবিব মুক্তি পেয়ে বাড়ি ফেরায় উৎকণ্ঠা বেড়েছে টাইগার টিমসহ বন সুরক্ষা কমিটির সদস্যদের মাঝে। তাদের আশঙ্কা, হাবিব আবারও বাঘ হত্যা করতে বনে প্রবেশ করতে পারে। 

তবে ৭০ বাঘ হত্যার অভিযোগে হাবিব নিজেই অবাক হয়েছেন। তার মতে, সুন্দরবনে গিয়ে এত বাঘ মারা খুব সহজ কাজ নয়। 

শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মান্নান হোসেন জানান, তার বিরুদ্ধে বন বিভাগের দায়ের করা দুইটি বাঘের চামড়া ও ছয়টি হরিণের চামড়া পাচারের মামলা রয়েছে। এসব মামলায় তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

এলাকাবাসী জানান, হাবিব ছোটবেলা থেকে সুন্দরবনে মাছ শিকার করতো। পরে তার চোখ যায় বাঘ ও হরিণ শিকারের দিকে। 

বাঘ শিকারের কারণে মানুষ তার নাম দিয়াছে বাঘ হাবিব। তিনি হরিণও শিকার করে থাকেন। 

কেউ কেউ বলছেন, ৭০ বাঘ হত্যা করা মুখের কথা নয়। তবে ৫-১০ টি বাঘ সে শিকার করে থাকতে পারে। কিন্তু এই বাঘ সে একাই শিকার করেনি। এর পিছনে গডফাদার রয়েছে। 

আরও পড়ুন: আগামী দুইদিন বৃষ্টির পূর্বাভাস, বাড়বে শীত

এসব গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী। 

শরণখোলা বন রক্ষা বিষয়ক সংগঠন সিপিজির সদস্য খলিলুর রহমান জানান, হাবিব তার প্রতিবেশীদের কাছে বিভিন্ন সময় ৩০-৪০টি বাঘ শিকারের কথা জানিয়েছে। 

বনরক্ষা বিষয়ক পিপলস ফোরামের স্থানীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন জোমাদ্দার বলেন, 'শুনেছি বাঘ হাবিব প্রশাসনের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। সত্যিই আসতে চাইলে তাকে সে সুযোগ দেয়া উচিৎ।' 

সর্বশেষ হিসেবে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ১১৪ টি। বাঘের সংখ্যা রক্ষা করতে হলে শিকারিদের যে কোন উপায়ে প্রতিহত করার আহবান জানান তিনি। 


একাত্তর/এসজে

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে সোমবার (১ জুন) থেকে আগামী তিন মাসের জন্য সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বনের মৎস্য ও জলজ প্রাণীর নিরাপদ প্রজনন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন্য প্রাণী...
এক মাস চার দিন পর বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাত থেকে মুক্তি পেয়ে সুন্দরবন থেকে বাড়ি ফিরে এসেছেন বাগেরহাটের শরণখোলার দুই জেলে। বুধবার (২৭ মে) সকালে মুক্তিপণ দিয়ে তারা বাড়ি ফিরে আসেন।
পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত...
সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় কাঁকড়া আহরণের সময় বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর