কিডনি ব্যবসা চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০১:৫২ পিএম

জয়পুরহাটে মানবদেহের কিডনি ক্রয়-বিক্রয়কারী চক্রের মূল হোতা খাজা ময়েন উদ্দিনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বুধবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় পাঁচবিবি রোডের র‌্যাব-৫ ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে কর্নেল জিয়াউর রহমান  জানান, মঙ্গলবার কালাই উপজেলার কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, কালাই উপজেলার মাত্রাই ও উদয়পুরের কয়েকটি গ্রামের খাজা ময়েনউদ্দিন , আজাদুল ইসলাম , আব্দুল করিম ফোরকান আলী, আফসার ফকির, নুরুল ইসলাম, বাবলু ফকির, সাবহান মন্ডল, মজাহিদুল মন্ডল ও সাজেদুল ফকির। 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ফোমের গুদামে আগুন

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫ এর অধিনায়ক জানান, আগের একটি কিডনি বিক্রির মামলার সূত্র ধরে র‌্যাব ১১ জানুয়ারি পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে ছায়া তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়ে আরো চারজনকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও জানান, এ চক্রের ১০-১২ জন সদস্য এখনও পলাতক রয়েছেন। 

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে.কমান্ডার তৌকির, সহ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদসহ র‌্যাবের বিভিন্ন স্তরের সদস্যরা।  


একাত্তর/এসজে
প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর