হরিরামপুরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৮:০৩ পিএম

মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার গালা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শফিক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্বাচনের আগে প্রতিপক্ষের নির্বাচনী ক্যাম্প পোড়ানোর অভিযোগ ছিলো তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গেছে, গালা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৫ জানুয়ারি। নির্বাচনের আগে ২ জানুয়ারি রাতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রাজিবুল হাসানের নির্বাচনী ক্যাম্পে ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। 

ওই ঘটনায় ৩ জানুয়ারী রাজিবুল হাসান বাদি হয়ে হরিরামপুর থানায় প্রতিপক্ষ গালা ইউনিয়নের চেয়ারম্যান শফিক বিশ্বাসসহ ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। নির্বাচনের আগেই ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিলো। 

আরও পড়ুন: ধর্ষণ মামলায় পাকিস্তানি বোলার ইয়াসিরকে নির্দোষ ঘোষণা

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগে বুধবার বিকেলে ঝিটকা বাজার থেকে ইউপি চেয়ারম্যান শফিক বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে। 


একাত্তর/আরবিএস  

নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে সংসদ সদস্য হান্নান মাসউদ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মাদারীপুরে মোস্তফাপুরের বালিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রায় অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
পাবনার সুজানগর উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
নির্বাচনী সহিংসতার মুন্সীগঞ্জের ভোটকেন্দ্রের সামনে নৌকা প্রতীকের এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর