সাহসী ভোটারে আস্থা আইভির, তিন স্তরের নিরাপত্তায় তৈমুর

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৮:৪৪ পিএম

আর ক'দিন বাদেই নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত নৌকা প্রতীকে দুইবারের নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভি ও হাতি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার।

বুধবার (১২ জানুয়ারি) নগরীর নিতাইগঞ্জ, ডালপট্টি, খোয়ারপট্টি, কেরোসিনঘাট, টানবাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান আইভি।

এসময় তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, এবার সুষ্ঠু পরিবেশেই ভোট হবে। নারায়ণগঞ্জের মানুষ এখন অনেক সাহসী। এই সাহসী ভোটাররাই সন্ত্রাস ও সব শঙ্কার বিরুদ্ধে নৌকাকে জয়ী করবে।

image


অপরদিকে বসে নেই স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। একইদিন কয়েক হাজার মানুষের মিছিল নিয়ে নগরীতে হাতি প্রতীকের প্রচার করেন তিনি। সঙ্গে ছিল বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। তাদের মুখে ছিল দলীয় স্লোগান।

তৈমুর বলেন, তিন স্তরের পোলিং এজেন্ট ও কেন্দ্র পাহারার জন্য কর্মীদের নিয়োজিত করবেন তিনি। ইতোমধ্যে সেই তালিকা প্রস্তুত সম্পন্ন করেছেন। 

সুষ্ঠু সুন্দর ও উৎসব মুখর এই পরিবেশ যাতে ভোটের ফল ঘোষণা পর্যন্ত বজায় থাকতে সেজন্য প্রশাসনকে সবরকম ব্যবস্থা নেওয়ার আহবান জানান সব প্রার্থী। 

আরও পড়ুন: শনিবার থেকে আগের ভাড়াতে অর্ধেক আসন খালি রেখে চলবে বাস

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশন নির্বাচনি আচরণবিধি অনুযায়ী ভোটের ৩২ ঘণ্টা আগে বন্ধ হয়ে যায় প্রচার। সেই হিসেবে শুক্রবার মধ্যরাত পর্যন্ত নিজেদের পক্ষে প্রচারের সুযোগ পাচ্ছেন প্রার্থীরা। 


একাত্তর/এসি

সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর