লোকসানের ক্ষোভে আম গাছ কেটে ফেলছে চাষিরা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০২:১০ পিএম

একদিকে আম বাগানের সংখ্যা বেড়ে যাওয়া অন্যদিকে বাজার অব্যবস্থাপনার কারণে লোকসানে পড়ে আম চাষে আগ্রহ হারাচ্ছেন চাপাইনবাবগঞ্জের বাগান মালিকরা। 

আমের ন্যায্য মূল্য না পেয়ে ক্ষোভে গাছ কেটে অন্য বাগান তৈরি করছেন তারা। যদিও কৃষি বিভাগ বলছে, আমকে রক্ষার জন্য সব ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে। 

আমের রাজধানী হিসেবে চাঁপাইনবাবগঞ্জের পরিচিতি রয়েছে গোটা দেশে। চাঁপাইয়ের আম মানেই সুস্বাদু। সে কারণে জেলার বেশিরভাগ জমিতে গড়ে উঠেছে আম বাগান।

সেই চাঁপাইনবাবগঞ্জের চাতরা গ্রামের একজন আম চাষি মজিবুর রহমান। গেলো ২০ বছর ধরে শুধু আম চাষই করেছেন তিনি। আর তা দিয়েই চলতো তার সংসার ও জীবন। 

কিন্তু টানা কয়েক বছর লোকসানে পরে ৩০ বছরেরও বেশি বয়সি প্রায় ১০০টি আম গাছ কেটে ফেলেছেন তিনি। সেই জমিতেই এখন করছেন বেগুন চাষ।  

মজিবুরের মতো একই অবস্থায় আছেন জেলার সদর উপজেলার ইসলামপুর, গোমস্তাপুরসহ শিবগঞ্জ, রানিহাটী, মনাকষা, চৌধুরীপাড়ার বিভিন্ন এলাকার একশোর বেশি চাষি। 

কিন্তু একদিকে অধিক সংখ্যক আম বাগান তৈরি, অন্যদিকে বাজার অব্যবস্থার কারণে ক্ষতির মুখে পড়তে হয়েছে চাষিদের।

এই পরিস্থিতিতে গেলো বছরই ক্ষতির মুখে পড়ে কেটে ফেলা হচ্ছে এলাকার অর্ধশত বছরেরও বেশি বয়সি বড় বড় আম গাছ। সেখানে তৈরি করছেন অন্য বাগান। 

আরও পড়ুন: নাসিক নির্বাচনে ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ

ঐতিহ্যবাহী আম চাষের প্রতি মানুষের আগ্রহ কমতে থাকায় উদ্বেগ জানিয়েছে জেলার মানুষ। তাদের দাবি, আম চাষিদের লোকসানসহ সব সমস্যা সমাধানে এগিয়ে আসুক সরকার।

জেলার কৃষি বিভাগ বলছে, ন্যায্য মূল্য না পাওয়ায় অনেকে বাগান কেটে ফেলছেন। মূলত বাগান কেটে পুকুর তৈরিতে ঝুঁকেছে চাঁপাইনবাবগঞ্জের বাগান মালিকরা।

তারা জানান, গত কয়েক বছরে পুরোনো প্রায় পাঁচ লাখ আম গাছ কাটা হয়েছে। আর তাই নতুন করে আম বাগান তৈরিতে চাষিদের উৎসাহিত করছেন তারা।

চাঁপাইনবাবগঞ্জে ৩৮ হাজার হেক্টর জমিতে আমের চাষ হলেও, চলতি বছর আম বাগানের পরিমাণ কমপক্ষে দুই হাজার হেক্টর কমতে পারে।

চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর