বৃদ্ধার মাথা ফাটানোয় পুত্রবধূ ও নাতনি গ্রেপ্তার

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০১:০৯ পিএম

শেরপুরের নালিতাবাড়িতে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে তারই পুত্রবধূ ও নাতনি ঘাড়ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে রাস্তায় ফেলে মাথা ফাটা‌নোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। প‌রে পু‌লিশ অভিযান চা‌লি‌য়ে ঘটনার সা‌থে জ‌ড়িত মা-মেয়েকে গ্রেপ্তার ক‌রে।  

রোববার (১৬ জানুয়ারি) ছোট ছেলে অনুজ গাঙ্গুলির দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার ক‌রে পুলিশ।

এর আগে গেল শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে পৌর শহরের উত্তর বাজার এলাকার ৩নং ওয়ার্ডে ওই ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের ৩নং ওয়ার্ডের উত্তর বাজার এলাকায় মেইন সড়কের পাশে চার শতক জমির মধ্যে বড় ছেলে অসীম গাঙ্গুলিকে তিন শতক লিখে দেন অমল কান্তি গাঙ্গুলি। 

গেল বছরের ১৫ মে তিনি মারা যাওয়ার পর দুই ছেলে অসীম গাঙ্গুলি ও অনুজ গাঙ্গুলির মধ্যে এ নিয়ে বিরোধ শুরু হয়। একপর্যায়ে স্থানীয় সালিশে দুই ভাইয়ের মাঝে সমানভাগে জমি ভাগ করে সীমানা প্রাচীর করা হয়। 

আরও পড়ুন: বৃদ্ধাকে ঘাড়ধাক্কা দিয়ে মাথা ফাটালো পুত্রবধূ-নাতি

কিন্তু ছোট ভাইয়ের অংশটুকু লিখে দিতে গড়িমসি করায় তাদের মা সত্তর বছর বয়সী বৃদ্ধা অঞ্জলী গাঙ্গুলি বড় ছেলে অসীমের ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন। ফলে দুই পরিবারে ঝগড়া-মারামারি চলতে থাকে। 

এর জেরে শুক্রবার পুনরায় দুই পরিবারে ঝগড়া বাধলে বৃদ্ধা বড় পুত্রবধূকে মারধর করেন। পরে পুত্রবধূ উমা গাঙ্গুলি ও নাতি অথৈ গাঙ্গুলি বৃদ্ধাকে ঘাড়ধাক্কা দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে। 

এসময় রাস্তায় পড়ে বৃদ্ধার মাথা ফেটে গেলে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।  এ ঘটনার একদিন পর ছোট ছেলে অনুজ গাঙ্গুলি বাদী হয়ে বড় ভাই অসীম গাঙ্গুলি, বড় ভাবি উমা গাঙ্গুলি ও ভাতিজি অথৈ গাঙ্গুলিকে আসামী করে অভিযোগ দায়ের করে। 

পরে পুলিশ অভিযোগ আমলে নিয়ে মা-মেয়েকে গ্রেপ্তার করে। অপর আসামি অসীম গাঙ্গুলি এখনো পলাতক রয়েছে।

ছোট ছেলে ও মামলার বাদী অনুজ গাঙ্গুলি বলেন, জমি নিয়ে তাদের মধ্যে অনেকদিন ধরে ঝগড়া ছিল। তার মা ওই জমির বিষয়ে কথা বলতে গেলে মাকে ঘাড়ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় আসামীরা। 

নালিতাবাড়ি থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল বলেন, ঘটনার জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

তবে এখনো পলাতক রয়েছে আরেকজন। পুলিশ দ্রুত আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান তিনি।


একাত্তর/এসজে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর