পাবনায় নির্মাণশ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১০:৫২ পিএম

পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লায় সোহাগ শেখ (৩০) নামে এক নির্মাণশ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে শহরের দিলালপুর মহল্লার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে দ্রুত পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে সেটি এখনি নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

আরও পড়ুন: ত্রিভুজ প্রেমের জেরেই খুন হয় বিধান

তিনি আরও জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখনো কোন অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

নিহত সোহাগের গ্রামের বাড়ি পাবনা সদরের দোগাছি ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামে। তার বাবার নাম কামাল শেখ। তিনি পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি ছিলেন।


একাত্তর/এসজে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রখ্যাত লেখক ড. নাহিদা বেগম এবং কেএম ফিরোজ শাহরিয়ারের একমাত্র ছেলে স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের পর এক...
পাবনা সদর উপজেলার কুলোনিয়ায় দশ বছর বয়সী স্কুলশিক্ষার্থী কামরুন নাহার কলি হত্যার ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পাবনায় নিখোঁজের সাত দিন পর ১০ বছরের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর