জনপ্রিয় হয়ে উঠছে প্রত্যন্ত গ্রামের জয় বাংলা পাঠাগার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০৮:৩৯ পিএম

উদ্বোধনের এক মাসের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে টাঙ্গাইলের গোপালপুরের প্রত্যন্ত গ্রামের লাইব্রেরি জয় বাংলা পাঠাগার।

পাঠকরা জানান, উপজেলা সদর ছাড়া আশেপাশের কোন গ্রামেও এরকম বই পড়ার ব্যবস্থা না থাকায় লাইব্রেরিটি দ্রুত জনপ্রিয় হলো।

শিগগিরই এই পাঠাগারের পরিধি বাড়ানো হবে বলে জানিয়েছেন এর প্রতিষ্ঠাতা একুশে পদক প্রাপ্ত ডক্টর নূরুন নবী।

টাঙ্গাইলের প্রত্যন্ত একটি গ্রাম খামারপাড়া। আর সেখানেই গড়ে উঠেছে ছোট্ট একটি পাঠাগার। জয় বাংলা পাঠাগারের তালিকায় রয়েছে, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের ইতিহাসসহ বিভিন্ন শিক্ষণীয় বই। আর সেগুলো পড়ছে শিক্ষার্থী থেকে শুরু করে নানা বয়সী মানুষ।

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে জয় বাংলা নাম দিয়ে এই পাঠাগার প্রতিষ্ঠা করেন একুশে পদক প্রাপ্ত প্রবাসী ড. নূরুন নবী ও তার স্ত্রী ড. জিনাত নবী। উদ্বোধনের পর থেকেই গ্রামের মানুষের নজর কেড়েছে ছোট্ট এই পাঠাগার।

শুধু খামারপাড়া নয়, আশেপাশের কয়েক গ্রামের মানুষের কাছে বইপড়ার কেন্দ্রে পরিনত হয়েছে লাইব্রেরিটি। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও প্রতিদিনই ভিড় করছে সেখানে। আর মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধু বিষয়ক নানান বই থাকায় পাঠাগারে আসছেন এলাকার বয়স্করাও।

গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়াই এই পাঠাগারের উদ্দেশ্য বলে জানালেন প্রতিষ্ঠাতা প্রবাসী ড.নূরুন নবী। শিগগিরই পাঠাগারের পরিসর বাড়ানোর কথাও জানান তিনি।



একাত্তর/এসএ

মাথায় করে দই ফেরি করে, সেই বিক্রির টাকায় ৫০ বছরেরও বেশি সময় ধরে সমাজ সেবা করে চলেছেন চাঁপাইনবাবগঞ্জের জিয়াউল হক। দারিদ্রের কারণে প্রাইমারি স্কুলের গণ্ডি পার হতে পারেননি। তাই অন্যের মাঝে শিক্ষার আলো...
কনের বই পড়ার প্রতি ব্যাপক আগ্রহ ছোটবেলা থেকেই। সেই ভালোবাসা থেকে বিয়ের সময় দেনমোহর হিসেবে টাকা কিংবা গয়না নয়, স্বামীর কাছ থেকে ১০১টি বই চেয়েছেন নববধূ। এই ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছেন বগুড়ার ধুনট...
নরসিংদীতে এক কৃষকের বাড়িতে গাঁট বাধা অবস্থায় চলতি শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় দেড় হাজার বই পাওয়া গেছে। বইগুলো চারাবাগ আইডিয়াল হাই স্কুলের বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, বিদ্যালয়টির...
বজ্রপাতে ফসলের মাঠে আব্দুল মালেক (৪৬) নামের এক ধান কাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে ফেরদৌস (৪৫) নামের আরও এক ক্ষেতমজুর। শুক্রবার (১৩ মে) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর