কৃষকের বাড়িতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির দেড় হাজার বই

আপডেট : ০৪ জুন ২০২২, ০৪:২৩ পিএম

নরসিংদীতে এক কৃষকের বাড়িতে গাঁট বাধা অবস্থায় চলতি শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় দেড় হাজার বই পাওয়া গেছে। বইগুলো চারাবাগ আইডিয়াল হাই স্কুলের বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, বিদ্যালয়টির একটি অসাধু চক্র বইগুলো অবৈধভাবে বিক্রির জন্য লুকিয়ে রেখেছিলেন।

শনিবার (৪ মে) জেলার রায়পুর উপজেলার ওই স্কুলের পেছনে কৃষক বকুল মিয়ার বাড়িতে বইগুলো পাওয়া যায়।

সরেজমিন, বকুল মিয়ার বাড়ির গোয়াল ঘরের সঙ্গে আরেকটি ঘরের বাথরুমের পাশে বইগুলো পড়ে থাকে দেখা গেছে।

বকুল মিয়া জানান, এই বইগুলো চারাবাগ আইডিয়েল হাইস্কুলের। প্রায় দুই মাস আগে স্কুলটির দপ্তরি জাহাঙ্গীর মিয়া বইগুলো রেখে গেছেন।

ওই দপ্তরির বরাত দিয়ে বকুল মিয়া আরও জানান, বিদ্যালয়ে জায়গা নেই এমন অজুহাতে এখানে এই বইগুলো রেখে যাওয়া হয়।

image


এদিকে বইগুলো বেচে দেওয়া হয়েছে কি না জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পক্ষে ধর্মীয় শিক্ষক মো. গোলাম মোস্তফা জানান, স্কুলের শিক্ষার্থীদের জন্য আনা বই সবগুলো বিলি করে দিয়েছি। পাশের কক্ষে কয়েকটা নষ্ট বই ছাড়া আমাদের কাছে অতিরিক্ত কোনো বই নাই।

আরও পড়ুন: শিক্ষকের কবজি কেটে নেয়ার ঘটনায় গ্রেপ্তার সাত

এই বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র বলেন, এমনটা ঘটে থাকলে অবশ্যই অন্যায় করা হয়েছে। তদন্তে বিষয়টি প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এ সময় বিষয়টি সচিত্র তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য তাৎক্ষণিক রায়পুরা শিক্ষা অফিসারকে নির্দেশনা দেন এই শিক্ষা কর্মকর্তা 


একাত্তর/এসি

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর