১০১ বইয়ের দেনমোহরে বিয়ে করলেন তারা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৮ পিএম

কনের বই পড়ার প্রতি ব্যাপক আগ্রহ ছোটবেলা থেকেই। সেই ভালোবাসা থেকে বিয়ের সময় দেনমোহর হিসেবে টাকা কিংবা গয়না নয়, স্বামীর কাছ থেকে ১০১টি বই চেয়েছেন নববধূ। 

এই ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছেন বগুড়ার ধুনট উপজেলার শিক্ষক শান্ত্বনা খাতুন। আর এই অভিনব দেনমোহর নেওয়া বিয়ের সাক্ষী হয়েছে ধুনটের গোসাইবাড়ি কাজী অফিস। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শান্ত্বনা খাতুনকে বিয়ে করেন ধুনট উপজেলার নওশাদ হোসেন। 

নওশাদ ও শান্ত্বনা পড়াশোনা করেছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে। তিনি কবিতা লেখার পাশাপাশি বেসরকারি একটি কোম্পানির বিক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত। শান্ত্বনা বগুড়া শহরের উত্তর চেলোপাড়া দাখিল মাদ্রাসার ইংরেজির শিক্ষক। 

শান্ত্বনা সোনাতলা উপজেলার মোস্তাফিজুর রহমানের মেয়ে। নওশাদের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের গুয়াডহরী গ্রামে। তিনি লেখালেখি করে নিখিল নওশাদ নামে। ‘বিরোধ’ নামের একটি ছোট কাগজের সম্পাদক তিনি। 

প্রথমে নিখিলের লেখার প্রেমে পড়েন শান্ত্বনা। এরপর তাদের মধ্যে বোঝাপড়া তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে। প্রেমের সূত্র ধরে দুজনই বিয়ের সিদ্ধান্ত নেন। 

তখন শান্ত্বনা শর্ত দেন, গয়না নয়, বিয়ের দেনমোহর হিসেবে তাকে ১০১টি প্রিয় বই উপহার দিতে হবে। নিখিল এই শর্তে রাজিও হয়েছেন। এর মধ্যে ঢাকা ও বগুড়া থেকে শান্ত্বনার পছন্দের ৭০টি বই কিনেছেন। বাকি ৩১টি বই তিনি কিছুদিনের মধ্যেই কিনে দেবেন। এই বিয়েকে আত্মীয় স্বজনরাও ব্যক্তিক্রমী বলছেন। 

তবে এই বিয়ে দুপুরের পর পড়ানো হলেও রেজিস্ট্রি করতে গিয়ে ভোগান্তির স্বীকার হন তারা। বই দেনমোহর দেওয়ার কথা শুনে স্থানীয় কাজী অফিসের রেজিস্ট্রার আব্দুল হামিদ বিয়ে নিবন্ধনের পক্ষে সায় দেন নি। কী কারণে বিয়ে রেজিস্ট্রি করাননি তার ব্যাখ্যাও দিতে পারেননি তার ছেলে বাবু। ওই এলাকায় বিয়ে বাবার পক্ষে বাবুই রেজিস্ট্রি করেন।   

অবশেষে আট কিলোমিটার দূরে গিয়ে বিয়ে রেজিস্ট্রি করেছেন তারা। ততোক্ষণে অবশ্য বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে। সময়ও তিন ঘণ্টা বেশি লেগেছে। এই কাজী অফিসের রেজিস্ট্রার আব্দুল হান্নান অবশ্য দেনমোহরে বই দেওয়ার পক্ষে আইনও দেখিয়েছেন। 

বিয়ের পর পারিবারিক একটা গ্রন্থাগার গড়ার স্বপ্ন নিখিল ও শান্ত্বনার। সেখানে দেনমোহরের প্রিয় ১০১টি বই সাজিয়ে রাখবেন। 

কনে শান্ত্বনার প্রিয় বইয়ের তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুনীল গঙ্গোপাধ্যায়, হাসান আজিজুল হক, সৈয়দ মুজতবা আলী ছাড়াও দুই বাংলার জনপ্রিয় ও বিদেশি লেখকের বই আছে।

বিয়ের কাবিননামায় দেনমোহরের ঘরে ১০১টি বইয়ের উল্লেখ করা হয়েছে, যার মূল্যমান নির্ধারণ করা হয়েছে দুই লাখ দুই হাজার টাকা। প্রতিটি বইয়ের মূল্য গড়ে দুই হাজার টাকা ধরে এই হিসাব করা হয়েছে। 


একাত্তর/এসজে
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুনের যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন ও গুজব। সরেজমিনে দেখা গেছে, কার্যালয় থেকে কিছুটা দূরে ফাঁকা জায়গায়...
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে দলীয় কার্যালয়ে কোনো আগুন লাগেনি বলে দাবি করেছেন উপজেলা বিএনপির নেতা–কর্মী ও স্থানীয়...
বগুড়ার ধুনট ও দুপচাঁচিয়া উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে এ দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বগুড়ায় পাকা আমন ধানসহ এক হাজার ৫৪১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধান; অনেক জমির...
একটার পর একটা হারে দুঃসময় যেন কাটছেই না ম্যানচেস্টার ইউনাইটেডের। ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে হেরে ৯৬ বছরের পুরোনো বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছে ইংলিশ ক্লাবটি। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের প্রথম ১২...
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৬ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন...
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। 
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিবছর দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এ জেলায় আগেভাগেই শীত নামে। হিমালয় পর্বতমালা কাছাকাছি হওয়ায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর