অবৈধভাবে বালু উত্তোলন করতে গিয়ে পেডুলার চালক নিহত

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১১:৫৮ এএম

নেত্রকোণার সীমান্ত উপজেলা দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে অবৈধভাবে বালু পরিবহনের সময় পেলুডার উল্টে খোকন মিয়া নামে (৩৫) এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের আগার গ্রামের ১নং বালু মহালে এই দুর্ঘটনা ঘটে। নিহত খোকন উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত কিছুদিন আগে শুরু হওয়া সোমেশ্বরী নদীর ১নং বালুরঘাটে ড্রেজার মালিক রোকন উদ্দিনের অধীনে সাব পেলুডার চালক হিসেবে কাজ শুরু করেন তারই আপন ছোট ভাই খোকন মিয়া। ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে উত্তোলিত বালু পেলুডারের সহায়তায় ভরা হয় ট্রাক ও ড্রাম ট্রাক গুলোতে। 

বুধবার রাতে পেলুডার মূল চালক চলে যাওয়ার পর দায়িত্ব বুঝে নেন খোকন মিয়া। সারারাত নদীতে কাজ করে সকালে ট্রাকে বালু লোড করা অবস্থায় একটি গর্তের সামনে পেলুডারটি উল্টে যায়। স্থানীয়রা দ্রুত ছুটে এসে অপর একটি পেলুডার সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক আব্দুল করিম জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। 

উল্লেখ্য, নানা প্রাকৃতিক সম্পদে ভরপুর ও স্বচ্ছ পানির নদী সোমেশ্বরীতে গেল ১১ বছর ধরে চলে আসছে বালুখেকোদের দৌরাত্ম্যে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে যত্রতত্র অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে পুরো নদী আজ হুমকির দ্বারপ্রান্তে। প্রাকৃতিক এই নদী এখন রূপ পাল্টাচ্ছে মৃত্যুপুরীতে। প্রতি বছরই বালুখেকোদের তৈরি করা নিষিদ্ধ বাংলা ড্রেজারে গর্তে ডুবে, ট্রাকচাপায় সহ নিহত হচ্ছেন শিশু-কিশোর থেকে শুরু করে বালু শ্রমিকরা। এক পরিসংখ্যান বলছে শুধু ২০২১ সালেই সোমেশ্বরীর বিভিন্ন বালুরঘাটে শিশুসহ মারা গিয়েছেন ৬ জনের অধিক। এই নিয়ে কার্যকরী কোন পদক্ষেপ লক্ষ্য করা যায়নি গেল ১১ বছরেও। তাই স্থানীয়দের দাবি অবৈধ বালু উত্তোলনের সকল পন্থা বন্ধ করা হোক। প্রয়োজনে নদী ও নদী তীরবর্তী মানুষদের বাঁচাতে বালু উত্তোলনের ইজারা বন্ধের দাবি তাদের।


একাত্তর/এসএ

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।
কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় রেলক্রসিং কর্মী হেলালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক ধারণা, হেলালের দায়িত্ব অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন...
কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংলগ্ন অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের অব্যাহত তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবাহিনী!
জনগণের জন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত...
দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘাত ও সাড়ে চার হাজার মার্কিন সেনার আত্মত্যাগের স্মৃতি বিজড়িত পথ বেয়ে অবশেষে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ইরাক ছাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবরের মধ্যে দেশটিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর