এমপি মুরাদের দেখা মিললো চাচার জানাজায়

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০৫:১২ পিএম

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপিকে দীর্ঘদিন পর তার নিজ নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে দেখে গেছে।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার কলেজ মাঠে মুক্তিযুদ্ধকালীন সাবেক কোম্পানি কমান্ডার ও জামালপুর জেলা  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদারের (নান্নু) নামাজে জানাজায় অংশ তিনি। সম্পর্কে আমিনুর রহমান তালুকদার মুরাদ হাসানের চাচা।

এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সরিষাবাড়ী পৌরসভার বীর ধানাটা এলাকায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান আমিনুর রহমান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। 

শনিবার  বেলা ১২টায় সরিষাবাড়ী কলেজ মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টায় দৌলতপুর কলেজ মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার শেষে নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গার্ড অফ অনার শেষে মরহুমের কফিনে ফুল দেন মুরাদ হাসান এমপি,  হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

আরও পড়ুন: রোববার সংসদে উঠছে নির্বাচন কমিশন নিয়োগ আইন

বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে ১১ নম্বর সেক্টরে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি জামালপুর জেলা ও সরিষাবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসাবে সফলতার সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। 


একাত্তর/এসি

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর