সাবেক পুলিশ সদস্যের বাড়ি থেকে বিষ্ণুমূর্তি উদ্ধার

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১১:৪৫ এএম

নওগাঁয় একশ' কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ও একটি জাতীয় গোয়েন্দা সংস্থা।

বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করা হয় । এ ঘটনার সাথে সাবেক পুলিশ সদস্য আব্দুস সালাম জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আটককৃতরা হলেন, কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের ছেলে মমিনুল ইসলাম মিলন (৩৮) ও মিরাজুল ইসলাম (২৮)।

ন‌ওগাঁ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শামসুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও একটি জাতীয় গোয়েন্দা সংস্থা কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের আব্দুস সালামের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে। 

আরও পড়ুন: স্বাস্থ্যবিধি উপেক্ষা করে লীগ নেতার মহিষের লড়াই

এসময় তার বাড়ির ছাদ থেকে একশ' কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। এ মূর্তির দাম প্রায় পঞ্চাশ কোটি টাকা।

ওসি আরো জানান, এসময় আব্দুস সালামের দুই ছেলেকে আটক করা হয়। আটককৃতরা পাচারকারী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। 

এ ঘটনার সাথে সাবেক পুলিশ সদস্য আব্দুস সালাম জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


একাত্তর/এসজে

নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময়...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর