লক্ষীপুরে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক এক

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০৪:০১ পিএম

লক্ষীপুর সদর থানাধীন মতিরহাট এলাকায় বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, একটি দেশীয় বন্দুকসহ একজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। 

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

লে: কমান্ডার আব্দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জানুয়ারি কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন কর্তৃক লক্ষীপুর সদর থানাধীন মতিরহাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় রাত আনুমানিক পৌনে একটার দিকে দুইজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড তাদের থামার সংকেত দেয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ব্যক্তিদ্বয় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে সাইফুল ইসলাম ওরফে অপু (২৫) নামক এক ব্যাক্তিকে (অবৈধ অস্ত্র ব্যবসায়ী) আটক করতে সক্ষম হয়। 

পরবর্তীতে আটককৃত ব্যক্তির নিকট হতে দুইটি ৭ মি. মি. বিদেশি পিস্তল, একটি দেশীয় বন্দুক ও এক রাউন্ড গুলি জব্দ করা হয় বলে জানান এ কর্মকর্তা। 

আরও পড়ুন: করোনার বিধিনিষেধ শিথিল করলো নেদারল্যান্ডস

আটককৃত সাইফুল ইসলাম নোয়াখালীর সোনাইমুড়ি থানার বাছিরগাঁও গ্রামের মো: তাজুল ইসলামের ছেলে।

মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার আব্দুর রহমান আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত অস্ত্র, গুলি এবং আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে লক্ষীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।


একাত্তর/আরবিএস  

মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের মীরসরাইয়ে চার ট্রাক ভর্তি ইউরিয়া সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
বরগুনার পাথরঘাটায় ৩৫০ কেজি বা প্রায় ৯ মণ হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি হরিণের মাথাসহ মো. ইব্রাহিম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড।
অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সুন্দরবনের জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় একদল দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীটির কার্যক্রম অব্যাহত রয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর