প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মৃত্যুর নাটক, তিন বছর পর উদ্ধার

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০৫:৫৫ পিএম

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মৃত্যুর নাটক সাজিয়ে আত্মগোপনে যাওয়া এক অটোচালককে নিখোঁজের তিন বছর পর জীবিত উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম ওই অটোচালককে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম শাহাজান আলী ওরফে নাহিদ। তিনি কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ঈশ্বরকুল এলাকার হবিবর রহমানের ছেলে। 

জানা যায়, ২০১৯ সালের ২৭ মার্চ সদর উপজেলার হাড়িভাঙ্গার শ্বশুরবাড়ি থেকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর শাহাজান আলী নাহিদ নিখোঁজ হন। 

অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ৮ এপ্রিল স্ত্রী মতিয়া বেগম লালমনিরহাট সদর থানায় স্বামী নিখোঁজের একটি সাধারণ ডায়েরী করেন। 

নিখোঁজ হওয়ার কয়েকদিন পরে তার গ্রামের বাড়ির পাশ থেকে শাহাজানের রক্তমাখা লুঙ্গী ও জামা উদ্ধার হয়। উদ্ধার হওয়া জামা ও লুঙ্গি স্বামী শাহাজানের বলে সনাক্ত করেন তার স্ত্রী মতিয়া।  

আরও পড়ুন: বিয়ে করাই ছিল 'কাতারি জামাইয়ের' প্রতারণার অস্ত্র

ওই সময় এ সংক্রান্ত একটি সংবাদ বেশ কিছু পত্রিকায় প্রচারিত হয়েছিল। শাহাজানকে জমি সংক্রান্ত বিরোধের জেরেই হত্যা করে লাশ গুম করা হয়েছে এমন খবরে এরপর এলাকায় শোরগোল পড়ে যায়। 

অবশেষে দীর্ঘ তিন বছর পর নিখোঁজ হওয়া সেই শাহাজানকে লালমনিরহাট জেলার প্রাণকেন্দ্র মিশন মোড় থেকে জীবিত উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে থেকে তিন বছর আগে নিজে থেকে আত্মগোপন করেছিলেন শাহাজান আলী নাহিদ। বুধবার রাতে মিশন মোড় চত্বর থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম জানান, তিন বছর আগে নিখোঁজ হওয়া শাহাজান আলী নাহিদকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে
লালমনিরহাট দিনেদুপুরে এসকেভেটর নিয়ে এসে এক আইনজীবীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ওই আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, তার সঙ্গে কারো...
ভারতের সঙ্গে প্রয়োজনীয় সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর। লালমনিরহাটের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই স্থলবন্দরটি পুনরায় চালুর উদ্যোগের কথা জানিয়ে লালমনিরহাটবাসীকে এমন আশ্বাস দিয়েছেন দুর্যোগ...
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের (৮০) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে অনুপ্রবেশ করে এক যুবককে মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয় গ্রামবাসীদের...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর