একদিনের ব্যবধানে শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি তাপমাত্রা কমেছে

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০২:১৮ পিএম

চা বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে শুক্রবার (২৮ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ফলে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৭ ডিগ্রী।

মূলত আকাশে মেঘ কেটে যাওয়ায় এবং ঘন কুয়াশা না থাকায় তাপমাত্রা কমেছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

আবহাওয়া কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন, আবহাওয়া এরকম থাকলে তাপমাত্রা আরও কমতে পারে। অতীতের রেকর্ড অনুযায়ী বিশেষ করে জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির শুরুতে শ্রীমঙ্গলের তাপমাত্রা কমতে থাকে।

আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেপ্তার ৫৯

এদিকে সকালের দিকে হাল্কা কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে দেরি করে। ফলে কনকনে ঠাণ্ডা বাতাস ও শীতের তীব্রতা থাকায় চা শ্রমিক থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে।


একাত্তর/আরএ

সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
দেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকিমুক্ত ও আধুনিক করতে আগামী জুলাইয়ের বাজেট থেকে ‘স্মার্ট ক্লাসরুম’ চালু এবং শিক্ষকদের সরকারিভাবে ট্যাবলেট (ট্যাব) দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর