তিন দিবসকে সামনে রেখে লাভের আশায় ফুল চাষিরা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৯ পিএম

বসন্ত উৎসব, ভালবাসা দিবস আর মাতৃভাষা দিবস- এই তিনটি দিবসকে ঘিরে এবার লাভের আশায় আছেন মানিকগঞ্জের ফুল চাষিরা।

করোনা মহামারীতে দুই বছর লোকসান হলেও এবার সেই ক্ষতি পোষাতে বেশি জমিতে ফুল চাষ করেছেন তারা। এবার শুধু ফেব্রুয়ারিতেই দুই কোটি টাকার ফুল বিক্রি হবে।

যশোর-ঝিনাইদহ’র পর ব্যাপক ফুলের চাষ হয় মানিকগঞ্জে। এবারও গোলাপ, গ্যালোডিওলাস, জারবেরা, রজনীগন্ধা, গাঁদা, জিপসি, চন্দ্রমল্লিকায় ভরে উঠেছে ফুল চাষিদের জমি।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তিন ইউনিয়নে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে গ্লাডিওলাস ফুলের চাষ। এখানে গ্লাডিওলাস ফুল বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে।

জেলার বিভিন্ন এলাকায় এখন বাণিজ্যিক ভিত্তিতে চাষ হয় চন্দ্রমল্লিকার। শতাধিক প্রজাতির চন্দ্রমল্লিকা রয়েছে। আর এমন কোনো রঙ নেই যা চন্দ্রমল্লিকার প্রজাতিতে নেই।

শিবালয় উপজেলার পাটুরিয়াসহ বিভিন্ন এলাকাতে চাষ হচ্ছে জারবেরা। দশের বেশি রঙের এই ফুল চাষ করে লাভের মুখ দেখেছেন অনেক চাষিই। 

দু’বছর কোনো উৎসব ছিলো না, তাই ফুল বেচতে না পেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। এবার পহেলা ফাল্গুন, ভালবাসা দিবস আর ভাষা দিবসকে সামনে রেখে আশায় বুক বেঁধেছেন তারা। 

মানিকগঞ্জের ফুল ব্যবসায়ীরা বলছেন, সারা বছরই কমবেশি ফুলের চাহিদা থাকে। তবে বসন্ত উৎসব, ভালবাসা দিবস আর ভাষা দিবসের মাস ফেব্রুয়ারিতে এই চাহিদা সবচেয়ে বেশি। 

তাই চাষিদের কাছে আগাম ফুলের মজুদ রেখেছেন তারা। ক্রেতারাও আগেভাগেই ভিড় করছেন দোকানে। রাজধানীর ফুল ব্যবসায়ীদের কাছ থেকে প্রচুর অর্ডারও আসছে এবার। 

স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, এ বছর আগের চেয়ে বেশি জমিতে ফুল চাষ করেছেন চাষিরা। শুধু ফেব্রুয়ারি মাসেই মানিকগঞ্জে প্রায় দুই কোটি টাকার ফুল বিক্রি হবে বলে আশা করছেন তারা।

শুধু পহেলা ফাল্গুন, মাতৃভাষা দিবস আর ভালবাসা দিবসে নয়, সারা বছরই যেন এসব ফুলের চাহিদা থাকে- এমন আশা ফুল চাষি ও ব্যবসায়ীদের।


একাত্তর/এসি

মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, একটি শিক্ষিত, মানবিক ও...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর