রাজবাড়ীতে পড়লো পাঁচ কেজির শিল, দেখতে মানুষের ভিড়

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০৯:২৭ পিএম

রাজবাড়ী জেলার পাংশায় বৃষ্টির সাথে পাঁচ কেজি ওজনের একটি শিল পড়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২৯ এপ্রিল ) বিকেলে পাংশা উপজেলা পরিষদ চত্বরের পাশে চান্দুর মোড় এলাকায় বৃষ্টির সাথে বিশাল আকৃতির শিলটি পড়ে। 

স্থানীয়রা জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সাথে শিলাবৃষ্টি শুরু হয়। শিলাবৃষ্টির কিছু সময় পরে হঠাৎ চান্দুর মোড় এলাকায় বিশাল বড় একটি শিল পড়ে। উৎসুক জনতা শিলটিকে ওজন দিলে দেখা যায়, এর ওজন পাঁচ কেজি।

এ ঘটনায় পাংশাজুড়ে চলছে নানা আলোচনা। স্থানীয়রা বলছেন, এত বড় শিল তারা আগে কখনও দেখেননি।

image


আরও পড়ুন: ঢাকাসহ বিভিন্ন জেলায় কালবৈশাখী-শিলাবৃষ্টির সম্ভাবনা

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ।

তিনি বলেন, বিষয়টি আমি শোনার পর আমাদের কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে দেখেছে সেটি শিল। তবে ওই ঘটনায় কোনো ক্ষতি বা কেউ হতাহত হয়নি। এছাড়াও আর কোন কোন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে, ফসলের কোনো ক্ষতি হয়েছে কিনা তা জানার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। 


একাত্তর/আরবিএস 

রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর