তরিকতের মহাসচিবকে লাকসামে অবাঞ্ছিত ঘোষণা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০০ পিএম

কুমিল্লার লাকসামে দোগাইয়া চাঁদপুর এলাকায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে বাধা দেয়ার অভিযোগে লাকসামে তরিকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাঁদপুরীকে অবাঞ্ছিত ঘোষণা ক‌রেছেন স্থানীয় ৯নং ওয়ার্ড সদস্য ম‌শিউর রহমান ইমন। 

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে লাকসামের গোবিন্দপুরের দোগাইয়া চাঁদপুর দরবার শরীফের সামনে এক সমাবেশে এ ঘোষণা দেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রীর কা‌ছে ক্ষমা না চাওয়া পর্যন্ত চাঁদপুরী ওই এলাকায় যেতে পারবেন না ব‌লেও হুঁশিয়ার ক‌রে দেন মেম্বার ইমন।

আরও পড়ুন: অভিযুক্ত বদলি, কাজে ফিরলেন কক্সবাজারের ইন্টার্ন চিকিৎসকরা

প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে বাধা প্রদানের প্রতিবাদে শুক্রবার স্থানীয় জনগণ সমাবেশের আয়োজন করেন। 

সমাবেশে বক্তব্য রাখেন দোগাইয়া চাঁদপুর দরবার শরীফের মোতয়াল্লী সৈয়দ মনজুর আলম পারভেজ, মোহনপুর দরবার শরীফের প্রতিনিধি ও আহলে সুন্নাত ওয়াল জামাতের লাকসাম উপজেলা সভাপতি এমএ তাহের, সাধারণ সম্পাদক মাওলানা রবিউল হোসেন হেলালি, লাকসাম পৌরসভা সাধারণ সম্পাদক জাফর আহমদ ইসলামী, আওলাদে চাঁদপুরী সৈয়দ মোহন ও স্থানীয় ৯নং ওয়ার্ড মেম্বার মশিউর রহমান ইমন।     


একাত্তর/এসজে     

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর