সুন্দরবনে বাঘের মুখ থেকে প্রাণ নিয়ে ফিরলেন জেলে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৬ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের জেলে আবু হায়াত ঢালী। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পশ্চিম সুন্দরবনের কৈখালী ফরেস্ট স্টেশনের দারগাং বড় খালে মাছ ধরতে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের আক্রমণের শিকার হন তিনি।

আক্রমণের পর কোনোরকমে বাঘের মুখ থেকে প্রাণ নিয়ে ফেরা আবু হায়াতকে আহত অবস্থায় শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই গ্রামের বাসিন্দা বাবলু সানা জানান, বনবিভাগ থেকে অনুমতি নিয়ে নুর ইসলাম গাজী, আবু হায়াত ঢালী ও তিনি মাছ ধরতে গিয়েছিলেন। জ্বালানি কাঠ জোগাড় করার জন্য নৌকা থেকে নেমে কৈখালী ফরেস্ট স্টেশনের দারগাং বড় খালে প্রবেশ করার পর হঠাৎ আবু হায়াত ঢালীর ওপর হামলা করে একটি বাঘ।

তিনি আরো জানান, বাকি দুইজন মিলে গাছে আঘাত করে শব্দ করতে থাকলে কিছুক্ষণ পর বাঘটি বনের ভেতর চলে যায়। পরে আবু হায়াত ঢালীকে উদ্ধার করে দ্রুত উপকূলের দিকে রওনা হন তারা। 

আরও পড়ুন: চট্টগ্রামে নির্বাচনের বলি ১৫ বছরের কিশোর

পরে রাত ২টার দিকে বাড়িতে ফিরে সকালে আবু হায়াতকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়। তার মুখে ও মাথার তিনটি স্থানে আঘাত লেগেছে। 

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি অফিসার (মেডিকেল) রাজু ইসলাম বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাঘের আক্রমণে আহত হায়াত ঢালীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো। 

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা এমএ হাসান জানান, মৌখিকভাবে ঘটনাটি শুনে সত্যতা নিশ্চিত ও বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে বন কর্মকর্তাকে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে 

দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর