১৯ বছর পর ভোট দিলেন রাঙ্গাবালীর মানুষরা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩২ পিএম

প্রায় দেড় যুগ পর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, চলছে ভোটগ্রহণ। এদিকে একই উপজেলার মৌডুবী ইউপিতে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে এ দুই ইউপিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়।

১৯ বছর পর বড়বাইশদিয়ায় নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। সীমানাসংক্রান্ত জটিলতা নিয়ে মামলা থাকায় এ দুই ইউনিয়নের নির্বাচন স্থগিত ছিলো। সর্বশেষ ২০০২ সালে বড়বাইশদিয়ায় নির্বাচন হয়েছিলো। 

তবে ওই নির্বাচনের আগেই বড়বাইশদিয়া থেকে বিভক্ত হয়ে মৌডুবী নামে নতুন আরেকটি ইউনিয়ন ঘোষণার দাবি তোলেন মৌডুবীর মানুষ। বড়বাইশদিয়া ইউপি নির্বাচন শেষ হওয়ার পর সরকারি গেজেট প্রকাশ করে মৌডুবীকে পৃথক ইউনিয়ন করা হয়। এরপর সীমানাসংক্রান্ত জটিলতা দেখিয়ে একের পর এক মামলা হওয়ায় ওই দুই ইউপিতেই নির্বাচন বন্ধ থাকে।

দীর্ঘ অপেক্ষার পর দুই ইউপিতে নির্বাচন হওয়ায় কুয়াশা ও শীত উপেক্ষা করে সকাল থেকেই ভোটাররা ভোটকেন্দ্রে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি আরও বাড়তে থাকে বলে জানান নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন: বুধবার থেকে ট্রেনের সব আসনে যাত্রী

বড়বাইশদিয়া ইউপিতে চেয়ারম্যান পদে তিনজন ও মৌডুবী ইউপিতে চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচনে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে দুই প্লাটুন বিজিবি, তিন প্লাটুন কোস্ট গার্ডসহ র‍্যাব ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।


একাত্তর/আরবিএস   

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
বৃহস্পতিবার থেকে উত্তর আমেরিকার মাটিতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের গ্রেটেস্ট শো অন আর্থ। আর বিশ্বমঞ্চে বল গড়ানোর আগেই ওপার বাংলার মতো এপার বাংলাতেও শুরু হয়ে গেছে ফুটবলপ্রেমীদের চেনা উন্মাদনা। তবে...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট, লো-ভোল্টেজ সমস্যা ও অস্বাভাবিক লোডশেডিংয়ের প্রতিবাদে বৃষ্টিতে ভিজে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর