'হুজুর আমারে মাইরেন না', পা ধরে বলার পরও বুকে লাথি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১০ পিএম

শেরপুরের শ্রীবরদীতে একটি কওমী মাদ্রাসায় অনুপস্থিত থাকার কারণে আসিফুল ইসলাম বিজয় (১৬) নামে এক শিক্ষার্থীকে মাদ্রাসার ভেতরে বেত দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেছেন হাফেজ মো. আমানুল্লাহ নামে এক শিক্ষক।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের পূর্ব খরিয়া গ্রামের নূর হেরা নূরানী তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে আসিফুলকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত ওই শিক্ষক।

ভুক্তভোগী ওই শিশু, পরিবার ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার পূর্ব খরিয়া গ্রামের খলিলুর রহমান খোকনের ছেলে আসিফুল ইসলাম বিজয়কে মাদ্রাসায় দিয়েছিলেন কোরআনের হাফেজ বানাবেন বলে। আসিফও নিয়মিতই মাদ্রাসায় যেতো।

সম্প্রতি একদিন মাদ্রাসায় অনুপস্থিত থাকায় এবং একদিন দেরি করে যাওয়ায় সোমবার দুপুরে ওই মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মো. আমানুল্লাহ শিক্ষার্থী আসিফকে মাদ্রাসায় ডেকে নিয়ে বেত দিয়ে বেধড়ক মারপিট করেন। এতে সে গুরুতর আহত হয়।

এই বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী আসিফুল ইসলাম বিজয় বলেন, খুব বলেছি হুজুর আমারে মাইরেন না, তারপরও মারা বাদ দেই নাই। শেষে পা পর্যন্ত ধরেছি। এক পর্যায়ে আমাকে বুকে লাথি মারে। তারপরও আমি পা ধরেছি। শরীরের বিভিন্ন জায়গায় খুব জ্বলতাছে।

আরও পড়ুন: অগ্নিকাণ্ডে ঘুমন্ত দুই ভাই-বোনের মৃত্যু

আসিফুলের বাবা জানান, মাদ্রাসার অন্যান্য ছাত্রদের মাধ্যমে আসিফুলকে তার বাড়িতে পাঠানো হয়। পরে সেখানে আসিফুলের স্বজনরা তার শরীরের জখম দেখে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়রা জানায়, মাদ্রাসা শিক্ষার্থীকে এমন নির্মম নির্যাতনের ঘটনা খুবই দুঃখজনক। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা।

শেরপুর জেলা শাখা আমাদের আইনের চেয়ারম্যান নূর-ই-আলম চঞ্চল বলেন, খুবই ন্যাক্কারজনক একটি কাজ করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

জেলা সদর হাসপাতাল ইমার্জেন্সি মেডিকেল অফিসার হুমায়ুন আহমেদ নূর বলেন, রাতে আমাদের এখানে একজন রোগী আসেন। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রেখেছি।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। যদি আমরা অভিযোগ পাই, তাহলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/টিএ

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর