মাদ্রাসা ছাত্রীকে যৌননিপীড়ন, সাতজনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৯ পিএম

বগুড়ার আদমদীঘিতে দাখিল পরীক্ষার্থী এক মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত ও যৌননিপীড়ন করার অভিযোগে আকাশ মন্ডলসহ সাত বখাটের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে আদমদীঘি থানায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে এই মামলা দায়ের করেন। 

মামলার আসামিরা হলেন, উপজেলার কাশিমালা গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে আকাশ মন্ডল (২২), মাহাবুব হোসেনের ছেলে মিদুল (২১), ওয়াহেদ আলীর ছেলে রাকিব (২২), কালাম হোসেনের ছেলে মিলন (২১), সোহাগ প্রামানিকের ছেলে সাকিল (২২), শহিদ প্রমানিকের ছেলে হৃদয় (২০) ও ওয়ায়েশকুরুনীর ছেলে আতিক (২৩)। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

আদমদীঘি উপজেলার কাশিমালা গ্রামের বাদির মেয়ে পাশের রামপুরা ঈদগাহ দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী। সে বিদ্যালয়ে যাওয়া আসার পথে বিবাদী একই গ্রামের আকাশ মন্ডল দীর্ঘদিন যাবত কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করে আসছিল। 

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টায় ওই ছাত্রী মাদ্রাসার গেটের সামনে পৌঁছালে আকাশ মন্ডল ও তার সহযোগীরা পথরোধ করে কুপ্রস্তাব দেয়। উত্ত্যক্ত, টানা হেচরা ও যৌননিপীড়ন করে তুলে নিয়ে যাবার চেষ্টা করলে ওই ছাত্রী চিৎকার করেন।

আরও পড়ুন: টাকার লোভেই ৩৪ বছরের পুরনো গৃহকর্মীর হাতে খুন হন কর্ত্রী

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দোলোয়ার হোসেন এগিয়ে আসলে বখাটেরা তাকে মারপিট করার চেষ্টা করে। সভাপতি ৯৯৯ নম্বরে ফোন করায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছিলে বখাটেরা পালিয়ে যায়। এরপর ছাত্রী তার বাড়ি গেলে বখাটেরা মোবাইল ফোনে মামলা করলে জীবন নাশের হুমকি প্রদান করে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।


একাত্তর/ আরবিএস 

ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুই যুবক নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এই মামলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর