রাজবাড়ীর ডাবল মার্ডার

চা বিক্রেতা সেজে খুন করতেন তারা!

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৪ পিএম

রাজবাড়ী জেলার কালুখালী ও গোয়ালন্দ ঘাট থানায় একই দিনে একই কায়দায় ঘটে যাওয়া দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে রাজবাড়ী জেলা পুলিশ। সেই সাথে চুরি যাওয়া দুটি ইজিবাইক ও ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করে এমন চাঞ্চল্যকর তথ্য দেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

সংবাদ সম্মেলনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন মো. সালাহ্উদ্দিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাইনউদ্দিন আহম্মেদ চৌধুরী, পাংশা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার সাহা, ডিআইও-১ মোঃ সাইদুজ্জামান উপস্থিত ছিলেন।

রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান, গত ২৬ জানুয়ারি রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার মো. ইসমাইল শেখ (৪৫) ও কালুখালী থানার সুজন পাঠান (২৪) নামে দু’জন ইজিবাইক (ব্যাটারি চালিত রিকশা) চালককে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের সহযোগিতায় তাদের হাসপাতালে পাঠালে দু’জনেরই মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের ও একই দিনে দুটি ঘটনা হওয়ায় পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে এবং প্রমাণ মেলে অটোবাইক চুরির জন্যই তাদের চেতনানাশক ঔষধ খাইয়ে হত্যা করা হয়েছে। এরপর প্রযুক্তি ব্যবহার করে রাজধানী ঢাকা ও পাবনা জেলা থেকে এ ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আশিক, মো. রবিন হোসেন, নিজাম উদ্দিন, মো. আকরাম হোসেন, ও মো. সাদ্দাম হোসেন।

আরও পড়ুন: কক্সবাজারের সেই নারী পর্যটক ধর্ষণ হননি: ফরেনসিক রিপোর্ট

পুলিশ সুপার আটককৃতদের দেওয়া তথ্যের বরাতে জানান, অটোবাইক চোর চক্রের এই সদস্যরা ভ্রাম্যমাণ চা বিক্রেতা সেজে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। সেই চায়ের সাথে পূর্ব থেকেই অতিমাত্রায় ঘুমের ওষুধ মেশানো থাকে যা খাওয়ার সাথে সাথে মানুষ অজ্ঞান হয়ে পরে। এসময় তারা সর্বস্ব লুটে নেয়।

যাদের শারীরিক অবস্থা ভালো তারা বেঁচে গেলেও যারা একটু দুর্বল তারা মৃত্যুর কোলে ঢলে পরেন। তাই ভ্রাম্যমাণ কোন কিছু না সেবনের পরামর্শ প্রদান করেন তিনি।


একাত্তর/আরএ

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর