মাঘের বিদায় বেলায় আবারো বৃষ্টি, কমবে তাপমাত্রাও

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৯ পিএম

বসন্ত এসে গেছে। চার দিন পরেই ফাল্গুন-বসন্ত। তবে এখনই শীত বিদায় নিচ্ছে না। আরও কিছু দিন থাকবে শীতের আমেজ। আর মাঘের একদম শেষে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) থেকেই শীতের আমেজ ধীরে ধীরে কমছে, তাপমাত্রার পারদও বাড়ছে। তবে, বৃহস্পতি-শুক্রবার আবারও বৃষ্টি হতে পারে।

প্রায় সব আবহাওয়া পূর্বাভাস মডেল জানাচ্ছে, বুধবার রাত ৩টার পর থেকে রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

এতে আবারও পারদ নামতে পারে। দেশের কোথাও কোথাও দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। কুয়াশাও থাকবে। তবে এরপরই বিদায় নেবে শীত।

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

দেশের ছয় জেলা এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো- দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা ও মৌলভীবাজার।

বুধবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: ‘আনোয়ার কমান্ডারে’র স্বীকৃতি মেলেনি ৫০ বছরেও

এবারের শীতকাল বিচিত্র আচরণ করেছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তারা বলছেন বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে গত কয়েক বছর ধরেই অস্বাভাবিক আচরণ করতে প্রকৃতি।

তাদের মতে এবার পশ্চিমা বায়ুর প্রভাবে ভরা মাঘে যে অকাল বর্ষণ হয়েছে সেটি বিরল। এর পেছনে জলবায়ুর পরিবর্তনকেই দায়ী করছেন আবহাওয়াবিদরা।

একাত্তর/আরএ

দেশের শীতপ্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম পঞ্চগড়। ভৌগোলিক কারণেই এখানে প্রতিবছর শীতের তীব্রতা বেশি থাকে। এবারও চলছে শীতের দাপট। টানা চারদিন ধরে জেলায় বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
বগুড়ায় সকাল গড়িয়ে দুপুরও সূর্যের দেখা মিলছে না। বাড়ছে শীতের তীব্রতা। বইছে মৃদু ঠাণ্ডা হাওয়া।
সিলেটে জেঁকে বসেছে শীত। দিনভর ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশে টানা চারদিন কুয়াশার দাপট চলার পর বুধবার পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে শীতের তীব্রতা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর