বাঘাইছড়িতে সাবেক ইউপিডিএফ সদস্য অপহৃত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৫ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অস্ত্রের মুখে সাবেক ইউপিডিএফ গণতান্ত্রিক দলের কর্মী আশাপ্রিয় চাকমাকে অপহরণ করেছে অস্ত্রধারীরা। 

শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার খেদারমারা ইউনিয়নের পাবলাখালী এলাকা থেকে ৫-৬ জন অস্ত্রধারী ফাঁকা গুলি করে তাকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।  

খেদারমারা ইউনিয়ন চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা বলেন, আমরা গুলির শব্দ পেয়েছি। শুনেছি সাবেক ইউপিডিএফ কর্মী আশাপ্রিয় চাকমাকে তুলে নিয়ে গেছে। 

গণতান্ত্রিক ইউপিডিএফের সমন্বয়ক অসীমপ্রিয় চাকমা বলেন, আশাপ্রিয় চাকমা আগে তাদের দলে কাজ করলেও দুই মাস আগে তিনি দলত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে যান। এখন গণতান্ত্রিক ইউপিডিএফের সাথে তার কোন যোগাযোগ নেই। 

আরও পড়ুন: ডাক্তারের চেম্বার থেকে অফিস সহকারীর মরদেহ উদ্ধার

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনজুরুল আলম অপহরণের বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

তবে স্থানীয়দের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে, ঘটনাটি সন্তু লারমার জনসংহতি সমিতি (জেএসএস) দলের ক্যাডার টিটু চাকমা ও মণিময় চাকমার নেতৃত্বে সংঘটিত হয়েছে। 


একাত্তর/এসজে
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
রাঙামাটি জেলার কাপ্তাই লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার (১৮ জুলাই) বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি নিষ্কাশনের প্রস্তুতি নিয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র...
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর