বসন্তের আগমনী দিনে চরে কুয়াশা উৎসব

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২০ পিএম

ভাঙাগড়ার একটি উপজেলা চৌহালী। যে উপজেলায় বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের সুখ গুলো ভেসে যায় যমুনার ভাঙ্গনে। যমুনার রাক্ষুসে থাবায় বিলীন হয় উপজেলার শত শত গ্রাম। তবুও মানুষ ছুটে চলে একটু সুখের আশায়। মন চায় প্রিয় মানুষগুলোর সাথে একটু সময় কাটাতে, হৈ হুল্লোড় আর আনন্দে মেতে উঠতে। 

image

তেমনই এক ব্যতিক্রমী আয়োজনে মেতে উঠেছিলো চৌহালীর কয়েকশত যমুনা পাড়ের মানুষ। রোববার (১৩ ফেব্রুয়ারি) 'বিচিত্রভূমি ফেসবুক পেজ' এর আয়োজনে প্রথমবারের মতো পালিত হয় ভিন্নধর্মী অনুষ্ঠান “কুয়াশা উৎসব”।

এই শীতে বাৎসরিক পার্বণের অংশ হিসেবে ছিলো দিন-রাত ব্যাপী বর্ণাঢ্য আয়োজন। উৎসবে উপস্থিত ছিলো বিচিত্রভূমি পরিবারের সকল সদস্য ও আমন্ত্রিত অতিথিগণ।

image


আয়োজন ঘিরে ছিলো- ফানুস ওড়ানো, ফটোশেসন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, চায়ের আড্ডা, গানের আড্ডা, ক্যাম্প ফায়ারিং সহ আরও অনেক কিছু। আর ছিলো যমুনার ভাঙ্গন রোধে সরকারের দৃষ্টি আর্কষণে কি কি উদ্যোগ নেয়া যায় তা নিয়ে আলোচনা।

অনুষ্ঠানের দিন বিকেলবেলা সকলে একত্রিত হয়ে নৌকাযোগে যমুনা নদী পাড়ি দিয়ে চলে যায় যমুনার চরে, অস্থায়ীভাবে তৈরি করা হয় তাবু টাঙিয়ে থাকার জায়গা। সেখানে গিয়েই যমুনার অপরূপ সৌন্দর্য উপভোগ সহ স্মৃতি ধরে রাখতে ক্যামেরা বন্দি করা হয় অসাধারণ সব দৃশ্য। 

image


সন্ধ্যার আগেই যমুনার চর ভ্রমণ শেষে সবাই চলে আসে অস্থায়ী ক্যাম্পে। ক্যাম্পে এসে চলে চা-চক্র আর গানের আড্ডা। গানে গানে মেতে ওঠে ছোট বড় সবাই। এরপর এক পাশে চলে ফানুস ওড়ানো আর একদিকে চলে রান্নার কাজ। 

পেট পূজো শেষে চলে ক্যাম্প ফায়ারিং। ঠিক রাত ১২:০১ মিনিটে ভাষা শহিদদের প্রতি এক মিনিট নীরবতা পালন করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এভাবে সারারাত যমুনার চরে কাটিয়ে ভোরে সূর্যোদয়ের কিছুক্ষণ আগে কুয়াশার দুনিয়া থেকে মুক্ত হয় সবাই। 

image


একাত্তর/এআর

বসন্ত এসে গেছে। চার দিন পরেই ফাল্গুন-বসন্ত। তবে এখনই শীত বিদায় নিচ্ছে না। আরও কিছু দিন থাকবে শীতের আমেজ। আর মাঘের একদম শেষে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।আবহাওয়ার পূর্বাভাস বলছে, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি)...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর