চট্টগ্রামে অটোরিকশা চালককে গলাকেটে হত্যা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫০ পিএম

চট্টগ্রামের এক অটোরিকশার চালককে গলাকেটে হত্যার খবর পাওয়া গেছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতের জেলার হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকার দাতারাম সড়কের এলিট সিটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশার চালকের নাম মুহাম্মদ তারকে (১৮)। তিনি নোয়খালী জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তারেক হাটহাজারী দক্ষিণ মাদার্শা ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়রা জানিয়েছেন, হত্যার পর তারেকের কেনা নতুন ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সোমবার মধ্যরাতে দাতারাম সড়কের পাশে গলাকাটা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষ। এরপর পুলিশকে খবর দিলে মরদহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি বোয়ালীকুল সাইনবোর্ড এলাকার অটোরিকশা চালক তারেকের বলে নিশ্চিত করেন পরিচিতরা। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা কেউ জানাতে পারেননি।

আরও পড়ুন: করোনা টিকার প্রথম ডোজ শেষ ২৬ ফেব্রুয়ারি

তিনি আরও বলেন, অটোরিকশাটি ছিনতাই হয়েছে কি না সেটি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ বিষয়ে খোঁজ নিচ্ছে।


একাত্তর/টিএ

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের আনোয়ারায় শিশুদের পেটের ভেতরে ইয়াবা ঢুকিয়ে পাচারের সময় এক নারীকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তার সঙ্গে থাকা ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে জোয়ারের পানিতে ভেসে এসেছে বিশাল আকৃতির একটি মৃত তিমি।
হরমুজ প্রণালীর প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন সাবমেরিন আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা বাংলাদেশের হাটে-মাঠে গিয়ে তরুণ সমাজকে সংগঠিত করেছেন তিনি। যার ফলশ্রুতিতে আজকের এই বিএনপি...
রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর