খাসজমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩২ পিএম

মেহেরপুরের গাংনীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রাঘাতে নিহত হয়েছেন কৃষক সাদেক আলী(৬০)। 

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে হোগলবাড়িয়া গ্রামের মাঠে এ ঘটনাটি ঘটে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে। সাদেক আলী হোগলবাড়িয়া গ্রামের আফিল উদ্দীনের ছেলে। 

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ১৫ বিঘা খাস জমি নিয়ে হোগল বাড়িয়া গ্রামের সাদেক আলী গং ও খাইরুল ইসলাম গংয়ের সংগে বিরোধ চলছিল একযুগ ধরে। এনিয়ে উচ্চ আদালতে মামলা চলমান। গত বুধবার ওই জমিতে সাদেক আলী গং ধানের চারা রোপণ করেন।

বৃহস্পতিবার প্রতিপক্ষ খাইরুল ইসলাম গং ওই জমিতে রোপণকৃত চারা বিনষ্ট করে। শুক্রবার সকালে আবারো ওই জমিতে ধানের চারা রোপণ করতে যান সাদেক আলী গং। এসময় ওৎ পেতে থাকা খাইরুল ও তার লোকজন দেশিয় ধারালো অস্ত্র এবং লাঠি সোটা নিয়ে তাদের উপর হামলা করে।

আরও পড়ুন: সর্বস্ব বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠিয়ে ওমরের ঠাঁই খুপরি ঘরে

এতে ঘটনাস্থলেই নিহত হন সাদেক আলী। আহত হয় তার সহযোগী আরো ১০ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি সাতজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি ধারালো হাসুয়া, একটি হাতুড়ি, দুটি বল্লম ও আটটি বাঁশের লাঠি উদ্ধার করেছে। মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় গাংনী থানায় একটি হত্যা মামলা রুজু করার প্রস্তুতি চলছে।


একাত্তর/টিএ

দূর প্রবাসে থেকে শুনেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। ইচ্ছা ছিলো প্রকল্পের কাজ শেষ করে দেশে ফিরবেন, প্রথমবারের মতো কোলে নেবেন নিজের প্রিয় সন্তানকে। কিন্তু সেই আকুল স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর