নারীর ছয় টুকরা লাশ উদ্ধারে সিআইডির ব্রিফিং

জোৎস্নাকে দলবেধে ধর্ষণের পর হত্যা করে তিনজন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৪ পিএম

সুনামগঞ্জের জগন্নাথপুরে অভি মেডিক্যাল হল থেকে শাহনাজ পারভীন জোৎস্নার (৩৫) ছয় টুকরা লাশ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে সিআইডি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জোৎস্নাকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছেন। 

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)'র কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মুক্তা ধর।

এই ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- ওষুধের দোকানের মালিক জিতেশ চন্দ্র গোপ (৩০), অনজিৎ চন্দ্র গোপ (৩৮) ও অসীত গোপ (৩৬)। 

জিতেশ কিশোরগঞ্জের ইটনা উপজেলার সইলা গ্রামের যাদব চন্দ্র গোপ ও অনিতা রানী গোপের ছেলে। অনজিৎ কিশোরগঞ্জের ইটনার মৃত রসময় চন্দ্র গোপ ও উত্তরা রানী গোপের ছেলে। আর নেত্রকোনার মোহনগঞ্জের পতিত পাবন গোপ ও অঞ্জলি রানী গোপের ছেলে অসীত। 

রাজধানীর ভাটারার নুরের চালা এলাকা থেকে জিতেশকে এবং জগন্নাথপুর পৌর এলাকা থেকে অনজিৎ ও অসীতকে গ্রেপ্তার করা হয় বলে ব্রিফিংয়ে জানায় সিআইডি। 

উল্লেখ্য, সুনামগঞ্জের জগন্নাথপুরের আবদুল মতিন মার্কেটের অভি মেডিকেল হল নামে একটি ওষুধের দোকান থেকে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) শাহনাজ পারভীন জোৎস্নার ছয় টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সৌদি প্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী। লাশ উদ্ধারের দিনই জিতেশ চন্দ্র গোপের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় মামলা করেন জোৎস্নার ভাই হেলাল আহমেদ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, ১০ বছর ধরে জগন্নাথপুর পৌর এলাকায় নিজ বাড়িতে দুই ছেলে ও এক মেয়ে নিয়ে বসবাস করে আসছিলেন জোৎস্না। তার স্বামী দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসী। সবসময় জিতেশের ফার্মেসি থেকে ওষুধ কেনার সুবাদে জিতেশের সঙ্গে জোৎস্নার সুসম্পর্ক গড়ে ওঠে। 

আরও পড়ুন: মণি-মুক্তাকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেন মা কণা

সিআইডির জিজ্ঞাসাবাদে জিতেশ জানিয়েছে, ভুক্তভোগী কিছুদিন ধরে গোপনীয় শারীরিক সমস্যায় ভুগছিলেন। এ জন্য সেদিন বিকেলে জিতেশের ফার্মেসিতে এলে জোৎস্নাকে ফার্মেসির ভেতরে প্রাথমিক চিকিৎসাকক্ষে বসিয়ে রাখা হয় ভিড় কমলে তার সঙ্গে কথা বলে ওষুধ দেওয়া হবে বলে।

সিআইডিকে জিতেশ আরও জানায়, তার বন্ধু মুদি দোকানদার অনজিৎ এবং পাশের অরূপ ফার্মেসির মালিক অসীতকে ফার্মেসিতে বসিয়ে রাখা জোৎস্নার কথা বললে তারা তাকে ধর্ষণের পরিকল্পনা করেন। এরপর জিতেশ জোৎস্নাকে চিকিৎসার কথা বলে ঘুমের ওষুধ খাইয়ে ফার্মেসির ভেতর ঘুম পাড়িয়ে রেখে তালা দিয়ে চলে যান।

আশেপাশের দোকানপাট বন্ধ হলে গভীর রাতে তারা তালাবদ্ধ ফার্মেসি খুলে ভেতরে ঢুকে এনার্জি ড্রিংকস পান করে জোৎস্নাকে দলবদ্ধ ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়টি জোৎস্না প্রকাশ করার কথা বললে আসামিরা তাকে হত্যার পরিকল্পনা করেন বলে সিআইডি জানায়। 

ভুক্তভোগীর পরনের ওড়না গলায় পেঁচিয়ে, বিশ্রামকক্ষে থাকা বালিশ দিয়ে মুখে চেপে ধরে হত্যা করার কথা সিআইডিকে জানায় তারা। 

সিআইডি জানিয়েছে, এরপর লাশ গুমের জন্য ধারালো ছুরি দিয়ে মাথা, দুই হাত, দুই পা এবং বুকপেটসহ ছয়টি অংশে বিভক্ত করে তারা। সুবিধাজনক সময়ে লাশের খণ্ডিত অংশগুলো মাছের খামারে ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। 


একাত্তর/জো 

সুনামগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকা ডুবে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
সুনামগঞ্জে একদল অবৈধ অস্ত্রধারীর সঙ্গে সেনা সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ করেছে পুলিশ। তবে কাদের গুলিতে ওই ব্যক্তি মারা গেছেন তা জানাতে পারেনি পুলিশ।
এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে কারখানার মালিক এজাহারভুক্ত আসামি আবুল হাসেম এবং তার চার ছেলে হাসিব বিন হাসেম, তারেক ইব্রাহিম, তাওশীফ ইব্রাহিম ও তানজীম ইব্রাহিমকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে একটি বেইলি ব্রিজ ভেঙে পড়ে সিমেন্ট বহনকারী একটি ট্রাক নদীতে পড়ে ট্রাকটির চালক ও হেলপার নিখোঁজ হয়েছেন।মঙ্গলবার বিকেলে উপজেলার পাগলা আউশকান্দি-রাণীগঞ্জ সড়কের নলজোড় নদীর...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর