শোকর‍্যালীতে সাবেক ও বর্তমান এমপি সমর্থকদের সংঘর্ষ, আহত পাঁচ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৭ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শোকর‍্যালীতে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে অন্তত পাঁচ জন আহত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে পাকুন্দিয়া সরকারী কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

জানা যায়, পাকুন্দিয়া-কটিয়াদী আসনের সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সোহরাব উদ্দিন সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গনে শহীদ মিনারে ফুল দিতে যান। এসময় বর্তমান এমপি নূর মোহাম্মদ সমর্থক ও সোহরাব সর্মথকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ইটপাটকেলের আঘাতে অন্তত পাঁচ জন আহত হয়।

এদিকে সংঘর্ষের এ ঘটনায় একে অন্যকে দোষারোপ করছেন। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন জানান, উপজেলা আওয়ামী লীগের পূর্বঘোষিত কর্মসূচি বানচাল করতেই স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদের অনুসারীরা আমাদের শোকর‌্যালিতে হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে তিনি জানান। 

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে কারখানা শ্রমিক নিহত

এ বিষয়ে সংসদ সদস্য নূর মোহাম্মদের সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি। তবে তার অনুসারী জেলা শ্রমিক লীগের উপদেষ্ঠা আতিকুল্লাহ খান মাসুদ জানান, বিনা উস্কানিতে সোহরাব উদ্দিনের অনুসারীরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল মিয়ার বাড়িসহ বেশকয়েকটি বাড়ি ভাংচুর করেছে বলে তিনি জানান।

পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান। 


একাত্তর/টিএ

হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে আসন্ন পবিত্র ঈদুল আজহার প্রধান ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার (২৭ মে) থেকে সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বর্ডার...
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে হানিফ মিয়া (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে ফোনে স্ত্রীকে ‘আমাকে বাঁচাও’ বলে আকুতি জানিয়েছিলেন হানিফ। কিন্তু...
কিশোরগঞ্জের হাওরে বোরো ধান কাটতে গিয়ে নৌকা ডুবে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুর দুইটার দিকে জেলার অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর এলাকার হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর