‌কিশোরগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে নৌকাডুবি, শ্রমিক নিখোঁজ

আপডেট : ১৩ মে ২০২৬, ০৮:৫৮ পিএম

কিশোরগঞ্জের হাওরে বোরো ধান কাটতে গিয়ে নৌকা ডুবে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুর দুইটার দিকে জেলার অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর এলাকার হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিকের নাম ইমান মিয়া (২৯)। তিনি ওই এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক।

আদমপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোছা. ওরোনা জানান, সকাল থেকে ইমান মিয়াসহ চারজন শ্রমিক স্থানীয় জাকারিয়া নামের এক ব্যক্তির জমিতে বোরো ধান কাটতে গিয়েছিলেন। দুপুরে কাজ করার সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তারা নৌকা নিয়ে বাড়ির দিকে রওনা হন। পথে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা অন্য তিন শ্রমিক সাঁতরে পাড়ে উঠতে পারলেও ইমান মিয়া নিখোঁজ হন।

খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী হাওরে উদ্ধার অভিযান শুরু করেন। তবে রাত আটটা পর্যন্ত নিখোঁজ শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। স্বজনরা জানান, ইমান মিয়া অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। তিনি ও তার বাবা অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, হাওরের পানিতে ডুবে এক ধান কাটার শ্রমিক নিখোঁজ হওয়ার বিষয়টি এলাকাবাসী পুলিশকে জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকাটি দুর্গম হাওরে হওয়ায় উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে।

একাত্তর/এসি
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর