কিশোরগ্যাং: সালিশ বৈঠকে ছুরিকাঘাতে নিহত ২

আপডেট : ২৭ মার্চ ২০২১, ১২:৪১ পিএম

দুই কিশোরগ্যাং এর মারামারির ঘটনার সালিশ চলাকালে ছুরি মেরে প্রতিপক্ষের দুজনকে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার (২৪ মার্চ) রাত ১১টায় মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার কাসেম পাঠানের ছেলে ইমন পাঠান (২৩) ও বাচ্চু মিয়ার ছেলে সাকিব মিয়া (১৯)। এ ঘটনায় মিন্টু প্রধান (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানিয়েছেন, এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইভটিজিং নিয়ে দু’পক্ষের বিরোধ মীমাংসা চলছিল মিন্টুর বাড়ির সামনে জামালের দোকান প্রাঙ্গণে। বৈঠকের একপর্যায়ে ইমন ও অভি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ছুরিকাঘাতে ইমন, সাকিব ও মিন্টু মাটিতে লুটিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে ইমন পাঠানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর অবস্থায় সাকিব ও মিন্টুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ঢাকায় নেওয়ার পথে সাকিবের মৃত হয়। মিন্টু ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলে জানা যায়। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর নিচ দিয়ে ইউটার্নের দাবিতে মানববন্ধন করেছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলাবাসী।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে প্রতিপক্ষের গুলিতে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদার নিহত হয়েছেন।
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। 
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর