মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১০:৩৫ পিএম

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে প্রতিপক্ষের গুলিতে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদার নিহত হয়েছেন।

রোববার দুপুর ১টার দিকে ইউনিয়নের পাঁচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গুলিবর্ষণের এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর ও পুলিশ জানায়, সোমবার সকাল ১০টা থেকে পাঁচগাঁও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন চলছিলো। এতে ইউপি চেয়ারম্যান সুমন বিজয়ী সভাপতি প্রার্থী দেওয়ান মনিরুজ্জামানের পক্ষে অবস্থান নেন। এ কারণে অপর প্রার্থী মিলনের সমর্থক নূর মোহাম্মদের ওপর ক্ষিপ্ত হয়ে দুপুর ১টার দিকে বিদ্যালয়ের মাঠে সুমনের সাথে ধস্তাধস্তি করেন এবং তাকে মাঠে ফেলে দিয়ে প্রকাশ্য বুকে গুলি করে দ্রুত বিদ্যালয় মাঠ থেকে চলে যান।

এসময় সুমনকে উদ্ধার টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় নেয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রকাশ্য ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের পরিচয় নিশ্চিত করেননি পুলিশ সুপার।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

আরবিএস
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সশস্ত্র সদস্যরা তাকে...
চট্টগ্রামের ভরদুপুরে প্রকাশ্যে যুবদলের নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার কারণ তাৎক্ষণিক জানা না গেলেও স্থানীয়দের ভাষ্য, নিহত ওই ব্যক্তি আসন্ন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী...
খুলনায় একটি মৎস্য ঘের থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের বুক ও মাথায় দুটি গুলির চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, মাদকের কারবার ও এর বেচাকেনা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে...
চট্টগ্রামের রাউজানে একদিনের ব্যবধানে আবারও এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমশের পাড়া গ্রামের আশ্রয়ণ...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর