সংখ্যালঘু এক পরিবারে হামলা ও ভাংচুরের অভিযোগ

আপডেট : ০১ মার্চ ২০২২, ০৮:১৮ পিএম

(প্রতীকী ছবি)

জমি দখলের পাঁয়তারায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে সংখ্যালঘু একটি পরিবারের ওপর একাধিকবার হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। 

হামলার আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। এ বিষয়ে প্রশাসনের কোন সহায়তা না পাবার অভিযোগ তাদের। 

ঠাকুরগাঁও সীমান্তের হরিপুরের হাড়িপাড়ায় দীর্ঘ ৫০ বছর ধরে বসবাস হাড়ি সম্প্রদায়ের সুমিত্রা রাণী ও তার পরিবারের। গত বৃহস্পতিবার দৃর্বৃত্তের হামলায় তার সেই বাড়িটি লন্ডভণ্ড হয়ে যায়। 

সুমিত্রা জানান, ২০০৭ ও ৮ সালে সরকারি ভাবে এই ভিটা পেয়েছিলেন তিনি। কিন্তু এত বছর পর সেই জমি দখলে নানাভাবে হয়রান করছে এলাকার প্রভাবশালী ডালিম ও তার অনুসারীরা।

গেল ২৪শে ফেব্রুয়ারি ২৫ থেকে ৩০ জনের একটি দল বাড়ির আসবাবপত্র ও দেয়াল ভাঙচুর করে। পরিবারটির অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। 

এমন ঘটনার নিন্দা জানিয়েছেন এলাকার রাজনৈতিক নেতারা। এ বিষয়ে তারাও প্রশাসনের সহায়তা চান। বিষয়টির খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

এনিয়ে অভিযুক্ত ডালিমের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তাদের কেউই ক্যামেরায় কথা বলতে রাজি হননি।


একাত্তর/এসএ

‘ধর্ম যার যার রাষ্ট্র সবার,আমরা সবাই বাঙালি’ -স্লোগানে সংখ্যালঘুদের ওপর হামলা ব‌ন্ধের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ ও মানববন্ধন ক‌রে‌ছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
সংখ্যালঘুদের নিপীড়ন, দেশজুড়ে লুটপাট, অগ্নিসংযোগ ও শিল্পীদের ওপর হামলার ঘটনা দ্রুত বন্ধ এবং জড়িতদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লার বুড়িচং উপজেলায় মো. ইসহাক (৫৩) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ভাই ইব্রাহিমকে আটক করে‌ছে পু‌লিশ।    শনিবার রাতে উপজেলার ইছাপুরা গ্রামে এ...
দখল-দূষণ আর ডুবোচরে অস্তিত্ব সঙ্কটে পড়েছে পটুয়াখালীর কলাপাড়ায় ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদী। ইলিশের প্রজনন মৌসুমেও এখানে মিলছে না কোন মাছ। বাধ্য হয়ে পেশা বদল করছেন জেলেরা। এমন পরিস্থিতিতে...
দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন ও সম্ভাবনাময় বোলার খুঁজে বের করার উদ্দেশ্যে শুরু হওয়া ‘রবি বোলার হান্ট’-এর ট্রায়াল কার্যক্রম পুরোদমে এগিয়ে চলেছে। সিলেট ও বরিশাল বিভাগের ট্রায়াল পর্ব ইতিমধ্যেই...
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩০...
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছানো হয়েছে। বুধবার, মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন থাকলেও তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো...
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর